July 14, 2026, 3:06 am
সর্বশেষ সংবাদ:
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চট্টগ্রাম জলাবদ্ধতায় দুর্গত ৭০০ পরিবারের মাঝে সিএমপির ত্রাণ বিতরণ সাবেক ছাত্রলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার সংসদের ছাদে চুইয়ে পড়ে পানি, বাটি রাখার গল্প বললেন ডেপুটি স্পিকার ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আনছে সরকার: সড়কমন্ত্রী শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম সংসদে স্বাস্থ্যমন্ত্রী: শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বিদেশে বসে বক্তব্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে চাইছেন শেখ হাসিনা:পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা

অবিশ্বাস্য হলেও সত্য—মানুষ নয়,টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবটের বিশ্বরেকর্ড

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025
  • 106 Time View
136

নিউজ ডেস্ক:
অবিশ্বাস্য হলেও সত্য—মানুষ নয়, কোনো বিরতি ছাড়া টানা ৩ দিন ধরে ১০৬ কিলোমিটার হেঁটেছে মানুষের মতো দেখতে এক রোবট। চীনা কোম্পানির তৈরি এ-টু নামের রোবটটি যেন ভবিষ্যৎ প্রযুক্তির নতুন অধ্যায়। টানা সবচেয়ে বেশি দূরত্ব হাঁটার মাধ্যমে ইতিমধ্যেই গড়েছে গিনেস বিশ্বরেকর্ডও।

বিনা বাধায় টানা ৩ দিন হেঁটেছে রুপালি–কালো রঙের মানবাকৃতির এই রোবট। এটি অতিক্রম করেছে ১০৬ কিলোমিটার পথ। সাংহাইভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাজিবট তৈরি করেছে অত্যাধুনিক রোবটটি, যার নাম এ-টু।

৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার রোবটটি ট্রাফিক আইন মেনে চলতে সক্ষম। তাই পথচারী মানুষের মতোই এটি সিগন্যাল, ভিড়, সরু রাস্তা ও বিভিন্ন বাধা পেরিয়ে স্থিরভাবে এগিয়ে যেতে পারে। পুরো যাত্রার প্রতিটি ধাপ নজর কাড়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের।

এরই মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে রোবটটি। কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ নভেম্বর সন্ধ্যায় রোবটটি পূর্ব চীনের সুঝো শহর থেকে যাত্রা শুরু করে। টানা হাঁটার পর ১৩ নভেম্বর পৌঁছে যায় সাংহাইয়ের ঐতিহাসিক ওয়াটারফ্রন্ট বান্ড এলাকায়।

রোবটটির শক্তি জুগিয়েছে অ্যাজিবটের উন্নত হট-সোয়াপ ব্যাটারি প্রযুক্তি। এছাড়া এতে রয়েছে ডুয়াল জিপিএস, লাইডার এবং ইনফ্রারেড ডেপথ সেন্সর। এসব প্রযুক্তির সাহায্যে দিন–রাত পরিবেশ বুঝে নিরাপদে চলতে পারে এ-টু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com