February 19, 2026, 9:18 am
সর্বশেষ সংবাদ:
সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করুন: সাদিক কায়েম একুশে ফেব্রুয়ারিতে গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি বাড়ানোর নির্দেশ ডিএমপি কমিশনারের আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল সংরক্ষিত নারী আসন: বিএনপির মনোনয়ন চান শতাধিক নেত্রী রমজানের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বাবরি মসজিদের ৫০ শতাংশের বেশি অর্থ এসেছে বাংলাদেশ থেকে: শুভেন্দু সেহরির পর নিয়ত না করলে রোজা হবে? নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সচিবদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন বাবা, বিএনপির ২ সরকারে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমির খসরুর কাঁধে

আরও ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল

Reporter Name
  • Update Time : Wednesday, November 19, 2025
  • 123 Time View

তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির পর রংপুর বিভাগের ৫৩ জন ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১ (৪) ধারা এবং Rules of Business 1996-এর সংশ্লিষ্ট বিধিতে মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এ প্রকাশিত ‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে রংপুর বিভাগের ৫৩ জনের নাম বাতিল করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গেজেট নিয়ে অসঙ্গতি ও অভিযোগ ওঠায় তালিকা পুনঃপরীক্ষা করা হচ্ছে বলে নিশ্চিত করেছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

তিনি জানান, বিভিন্ন স্থান থেকে অভিযোগ এসেছে যে তালিকাভুক্তদের কেউ কেউ আন্দোলনে অংশ নেননি বা আহত হননি- এসব বিষয়েই সরকার উদ্বিগ্ন।

এর আগে গত ৩ আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করেছিল মন্ত্রণালয়। বর্তমানে সরকারি হিসেবে শহীদের সংখ্যা ৮৩৬ জন।

এদিকে এবারই প্রথমবারের মতো ‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে নাম বাতিল হলো। সরকারি তালিকা অনুযায়ী ‘অতি গুরুতর আহত (ক)’, ‘গুরুতর আহত (খ)’ ও ‘আহত (গ)’- এই তিন শ্রেণিতে জুলাই যোদ্ধার সংখ্যা এখন পর্যন্ত ১৩ হাজার ৮০০ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com