February 14, 2026, 7:04 pm
সর্বশেষ সংবাদ:
৩০ আসনে ভোট কারচুপির অভিযোগ, আইনি পদক্ষেপ নিচ্ছে জামায়াত ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে: নাহিদ ইসলাম তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি মধ্যবর্তী নির্বাচন ভিন্ন পথে নেবেন ট্রাম্প, মন্তব্য শিফের অ্যামেরিকা বাংলাদেশ চুক্তি সই, নতুন যে সুবিধা পাওয়া যাবে রাজনৈতিক ধারাবাহিক সাফল্যে জামায়াত বিএনপির স্বৈরাচার হবার মনোবাসনা থাকলে তাদের হুঁশিয়ারি করে দিতে চাই: আখতার ভোট কারচুপির অভিযোগ ও পুনরায় গণনার দাবি রংপুর-৬ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনে জয়ের পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সাকির ইনসাফ না পেলে বাধ্য হবো পথ খুঁজে নিতে : জামায়াত আমির

ক্যাসিনো সম্রাটের সাজা ঘোষণা

Reporter Name
  • Update Time : Tuesday, October 28, 2025
  • 50 Time View

অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন এ তথ্য জানান।

২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে নিয়ে কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।

বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরদিন ৭ অক্টোবর র‌্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা করেন।

তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর আদালতে অস্ত্র মামলায় চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন মামলাটির তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক।

গত ১৬ জানুয়ারি সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ওই দিন আসামি উপস্থিত না থাকায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বিচার চলাকালীন মোট ১৪ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। গত ৭ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের (২৮ অক্টোবর) দিন ধার্য করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com