December 6, 2025, 3:21 pm
সর্বশেষ সংবাদ:
তালাক পরবর্তী মীমাংসায় ইসলামের নির্দেশনা খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া বিলম্ব হতে পারে যুক্তরাষ্ট্র প্রবাসী ও কলামিস্ট আবুল কালাম আজাদের নতুন বই “নির্বিকার নৃশংসতা” মানুষ বনাম বেওয়ারিশ কুকুর; বিচারব্যবস্থার দ্বৈতমানদণ্ডের নগ্ন সত্য মানুষ বনাম বেওয়ারিশ কুকুর; বিচারব্যবস্থার দ্বৈতমানদণ্ডের নগ্ন সত্য তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এমন প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল আমরা থাকবো না, তবে আমাদের কাজে খুশি হবেন: শিল্প উপদেষ্টা জাবিতে শেখ পরিবারের নামে থাকা চার হলের নাম পরিবর্তন চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরও কমবে জীবনযাত্রায় পরিবর্তনে ডায়াবেটিস-উচ্চ রক্তচাপ ৮০ ভাগ প্রতিরোধ সম্ভব

খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা সরকার দায়ী: রাশেদ খান

Reporter Name
  • Update Time : Monday, December 1, 2025
  • 39 Time View

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার জন্য দায়ী ভারতীয় মদদপুষ্ট শেখ হাসিনা সরকার বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।

রোববার রাত ৮টায় একটি প্রতিনিধি দল নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা আপোষহীন নেত্রী। তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছেন। তিনি ভারতীয় আধিপত্যবাধের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি আমাদের জন্য দৃষ্টান্ত ও সংগ্রামের প্রতীক। তিনি কখনোই শেখ হাসিনার সঙ্গে আপোষ করেন নি। এ জন্যই তিনি সুস্থ অবস্থায় পায়ে হেঁটে জেলে গিয়ে ফিরেছেন হুইল চেয়ারে।

তিনি বলেন, আপোষ করলে তাকে জেলে যেতে হতো না। তাকে অসুস্থও হতে হতো না। তার এই অসুস্থতার জন্য দায়ী ভারতীয় মদদপুষ্ট শেখ হাসিনা সরকার।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, আমরা আজকে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছি। আমরা জানতে পেরেছি, তার অবস্থা অপরিবর্তিত। তার জন্য আমরা দোয়া করি। দেশবাসীর কাছেও তার জন্য দোয়া চাই।

তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি সুস্থ হয়ে উঠবেন এবং আগামী নির্বাচনে জাতির অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি, তিনি যেন জীবদ্দশায় শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, সহ সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান ও সৈয়দ মো. ইব্রাহিম রওনক প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com