January 19, 2026, 11:24 pm
সর্বশেষ সংবাদ:
আইএমএফের কিস্তি ছাড়াই অর্থনীতির চাহিদা সামাল দেওয়া সম্ভব হয়েছে: গভর্নর শান্তিতে নোবেল দেয়নি নরওয়ে, তাই শান্তি নিয়ে ভাবতে চান না ট্রাম্প মাইনাস ৮ ডিগ্রিতে রেহান-সুনেরাহ উদ্ভাবনী উদ্যোগে বাংলাদেশ ও নেদারল্যান্ডস একসঙ্গে কাজ করতে পারে: হেড অব মিশন এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, আটক ৩ নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫: পাল্টাপাল্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান শাকসু নির্বাচন স্থগিত: রিটকারীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ও ছবিতে জুতাপেটা বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির

খুলনায় তরুণীকে নির্যাতনের অভিযোগে লেডিবাইকার এশা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Monday, March 24, 2025
  • 126 Time View

খুলনায় এক তরুণীকে নির্যাতনের অভিযোগে লেডিবাইকার এশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এশা এক তরুণীকে বিভিন্ন সময়ে মাদক সেবন করাতেন। শনিবার দিবাগত রাতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে ওই মেয়ের পরিবার তাকে অ্যাম্বুলেন্সযোগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যেতে গেলে এশাসহ কয়েকজন অ্যাম্বুলেন্স থামিয়ে মেয়েটিকে টানাটানি করে। একপর্যায়ে ওই তরুণী আঘাত পায়।

তিনি আরও বলেন, শিববাড়ি মোড় এলাকায় ছাত্র-জনতা এবং নৌবাহিনীর দায়িত্বরত একটি টিম তাদের উদ্ধার করে এবং এশাকে আটক করে। মাঝরাতে সাহ্‌রির সময়ে এশাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার দুপুরে এশাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com