January 23, 2026, 8:46 am
সর্বশেষ সংবাদ:
শীতকালে ভোরে ঘুম থেকে ওঠা কঠিন কেন? বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদার যুক্তরাষ্ট্রের ৪৮তম বিসিএস নিয়োগ পেলেন ৩২৬৩ জন ধানের শীষের পাশাপাশি মাথাল ও খেজুর গাছ মার্কায় ভোট চাইলেন তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বিপ্লবী সরকার গঠনের আশঙ্কা জিএম কাদেরের ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন’ আখ্যা চীনের নির্বাচন ভন্ডুলের চেষ্টা হলে সরকারের কাউকে দেশ থেকে বের হতে দেব না: পাপিয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করা উচিত: আলী রীয়াজ কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না: সাইফুল হক না খেয়ে থাকলেও আমরা ভারতের গোলামি করব না: মেজর হাফিজ

গণভোট নিয়ে যারা টালবাহানা করছেন তারা পালাবেন কোথায়

Reporter Name
  • Update Time : Tuesday, November 11, 2025
  • 45 Time View

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশে দুই শ্রেণির মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে। এক শ্রেণির আমরা যারা দেশপ্রেমিক, আরেক শ্রেণি হলো ক্ষমতাপ্রেমী। আওয়ামী লীগ সরকার দেশপ্রেমিক ছিল না, তারা ছিল ক্ষমতাপ্রেমী। তারা কিন্তু একপর্যায়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছে।

এসময় প্রশ্ন রেখে তিনি বলেন, যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা গণভোট নিয়ে টালবাহানা করছেন- আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছে সেই দক্ষিণে বঙ্গোপসাগর। এছাড়া কিন্তু আপনাদের পালানোর কোনো জায়গা নেই। ১১ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে পাঁছ দাবিতে ৮টি রাজনৈতিক দলের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না। যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে, যেখানে আইনি ভিত্তির ব্যাপারে আপনারা একমত পোষণ করেছেন। সেখানে গণভোটে এত গড়িমসি কেন? এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয়, বারবার রাস্তায় রোদে আমাদের পোড়াচ্ছেন- আর কত রাস্তায় নামতে হবে?

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, এরপর আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষ নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করবো, আপনি গণভোট নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন। আমাদের ওই পথে আপনারা হাঁটাবেন না। আমরাও ওই পথে হাঁটতে চাই না। আজকের জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদের আমরা বারবার অনুরোধ করছি। এরপরও যদি আপনাদের শুভবুদ্ধির উদয় না হয় তাহলে কিন্তু পরে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com