July 14, 2026, 3:26 am
সর্বশেষ সংবাদ:
মানবতাবিরোধী অপরাধের দশ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শিগগির এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চট্টগ্রাম জলাবদ্ধতায় দুর্গত ৭০০ পরিবারের মাঝে সিএমপির ত্রাণ বিতরণ সাবেক ছাত্রলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার সংসদের ছাদে চুইয়ে পড়ে পানি, বাটি রাখার গল্প বললেন ডেপুটি স্পিকার ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আনছে সরকার: সড়কমন্ত্রী শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম সংসদে স্বাস্থ্যমন্ত্রী: শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বিদেশে বসে বক্তব্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে চাইছেন শেখ হাসিনা:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গেজেট থেকে নাম প্রত্যাহার চান জুলাই যোদ্ধা ইতু, আবেদনপত্রে যা লিখলেন

Reporter Name
  • Update Time : Thursday, October 30, 2025
  • 130 Time View
154

ক্ষোভে জুলাইয়ের সরকারি গেজেট থেকে স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আবেদন করেছেন ফরিদপুরের ‘জুলাই যোদ্ধা’ আবরাব নাদিম ইতু। তার গেজেট নম্বর-২৪৮৯।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নাম প্রত্যাহারের এ আবেদন করেন তিনি। এসময় জেলা প্রশাসকের (ডিসি) পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন আবেদনপত্রটি গ্রহণ করেন।

পরে আবরাব নাদিম ইতু ফেসবুক পোস্টে লিখেন, ‘আওয়ামী লীগ সরকার আমার বাবার ২ বছর পেনশনের টাকা আটকে রেখেছিল আর এই অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন দ্বারে ঘুরেও কোনো কাজই হলো না।’

জেলা প্রশাসকের বরাবর দেয়া ওই আবেদনপত্রে জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু উল্লেখ করেন,

তিনি আরও উল্লেখ করেন, ‘বিশেষ করে ফরিদপুরে বিভিন্ন প্রশাসনিক ও বিভিন্ন সেক্টরে আগের মতোই বহাল রয়েছে অনিয়ম। একটি সিন্ডিকেটও ভাঙ্গেনি, সঙ্গে অনিয়মও থেমে নেই, যা আপনারা সবাই অবগত আছেন। তাই আমি আমার নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার এবং মাসিক ভাতা (যদিও আমি নেইনি) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম।’

জানা যায়, আবরাব নাদিম ইতু জুলাই আন্দোলনের শুরু থেকে সক্রিয় ছিলেন। প্রথমদিকে তার নেতৃত্বে ফরিদপুরে পদযাত্রা, মিছিল শুরু হয়। ১৮ জুলাই শহরের ব্রহ্মসমাজ সড়কে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা। ওই সময় আবরাব নাদিম, কাজী নিশাদ নামে আরেক শিক্ষার্থীকে রক্তাক্তভাবে আহত করা হয়। এছাড়া ফরিদপুরের বিভিন্ন যৌক্তিক আন্দোলনে তার ভূমিকা অপরিহার্য।

আবরার নাদিম ইতু বলেন,

আবেদনপত্রটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন বলেন, ‘স্বেচ্ছায় জুলাইয়ের সরকারি গেজেট থেকে এবং সব ধরনের সুযোগ-সুবিধা থেকে নাম প্রত্যাহারের আবেদনটি আমরা হাতে পেয়েছি। আমরা এটা পরবর্তী ব্যবস্থা নেয়ার ব্যাপারে পদক্ষেপ নেব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com