December 8, 2025, 7:03 pm
সর্বশেষ সংবাদ:
জামায়াতকে একহাত নিল এনসিপি মা-মেয়েকে হত্যার পর স্কুল ড্রেস পরে পালান গৃহকর্মী ‘অন্য পেশায়’ থাকতে পারবেন না শিক্ষকরা, প্রমাণ পেলে ব্যবস্থা হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ দুইটি পদ্ধতি জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ ১৫ বছর দেখেছি আপনি কত অন্যায়ের শিকার, হঠাৎ কেন ইউটার্ন: ফজলুর রহমানকে আদালত জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত তফসিল রেকর্ডের জন্য ১০ ডিসেম্বর বিটিভি-বেতারকে প্রস্তুত থাকতে বললো ইসি আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

চট্টগ্রাম বন্দরের সিসিটি-এনসিটি রক্ষায় বন্দর রক্ষা পরিষদের ২ দিনের কর্মসূচি

Reporter Name
  • Update Time : Saturday, November 29, 2025
  • 19 Time View

চট্টগ্রাম বন্দরের সিসিটি-এনসিটি বিদেশি কোম্পানির হাতে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বন্দর রক্ষা পরিষদ দুই দফা কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে ১ ডিসেম্বর পদযাত্রা এবং ৩ ডিসেম্বরে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার বন্দর রক্ষা পরিষদের যুগ্ম আহ্বায়ক চিরন্তন চিরুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ডিসেম্বর নগরের দেওয়ানহাট, নয়াবাজার এবং বন্দর টিলা মোড় থেকে চট্টগ্রাম বন্দর গেট পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। ওইদিন কর্মচারীরা ১ ঘণ্টা কলমবিরতি পালন করবেন।

এছাড়া ৩ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সল্টগোলা মোড়, বড়পোল মোড় ও আগ্রাবাদ যমুনা ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ পালন করা হবে। এই সময় বন্দর কর্মচারীরা ৩ ঘণ্টা কলমবিরতিও পালন করবেন।

এতে আরও বলা হয়, আন্দোলন শান্তিপূর্ণ হবে। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই গুরুত্বপূর্ণ স্থাপনাকে বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com