July 14, 2026, 4:21 am
সর্বশেষ সংবাদ:
গণ-অভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার মন্তব্যকে ‘গুরুত্বপূর্ণ’ বললেন মাসুদ কামাল জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা স্থগিত চান জামায়াতের পরাজিত প্রার্থী মানবতাবিরোধী অপরাধের দশ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শিগগির এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চট্টগ্রাম জলাবদ্ধতায় দুর্গত ৭০০ পরিবারের মাঝে সিএমপির ত্রাণ বিতরণ সাবেক ছাত্রলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার সংসদের ছাদে চুইয়ে পড়ে পানি, বাটি রাখার গল্প বললেন ডেপুটি স্পিকার ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আনছে সরকার: সড়কমন্ত্রী শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার ৬২৮

Reporter Name
  • Update Time : Thursday, March 27, 2025
  • 181 Time View
168

আগামী ১০ এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এক হাজার ১৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট এক লাখ ৪০ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষা শেষ হবে (তত্ত্বীয় পরীক্ষা) আগামী ১৩ মে। ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে। এছাড়া সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। এদের মধ্যে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দেবে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষা দেবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। ১৮ হাজার ৮৪টি স্কুলের এসব শিক্ষার্থী ২ হাজার ২৯১টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে এক লাখ ১৭ হাজার ৯১৫ জন, অনিয়মিত ২২ হাজার ৬০১ জন এবং মানোন্নয়ন ১১২ জন শিক্ষার্থী রয়েছে। ছাত্র রয়েছে ৬১ হাজার ৬২৯ জন, ছাত্রী রয়েছে ৭৮ হাজার ৯৯৯ জন। বিজ্ঞান বিভাগে রয়েছে ৩৫ হাজার ৫৩০ জন, ব্যবসায় বিভাগে ৫৭ হাজার ৩২১ জন এবং মানবিক বিভাগে রয়েছে ৪৭ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পাঁচ জেলার মধ্যে চট্টগ্রাম জেলায় রয়েছে ৯৯ হাজার ৭৯ জন, কক্সবাজার জেলায় ২১ হাজার ৮০ জন, রাঙামাটি জেলায় ৭ হাজার ৯৬৭ জন, খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ১৭২ জন এবং বান্দরবান জেলায় রয়েছে ৪ হাজার ৩৩০ জন শিক্ষার্থী।
এসএসসি পরীক্ষার সূচিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর তিন দিন আগে প্রবেশপত্র নিতে হবে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে। তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পাস করতে হবে পৃথকভাবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com