July 14, 2026, 4:27 am
সর্বশেষ সংবাদ:
গণ-অভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার মন্তব্যকে ‘গুরুত্বপূর্ণ’ বললেন মাসুদ কামাল জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা স্থগিত চান জামায়াতের পরাজিত প্রার্থী মানবতাবিরোধী অপরাধের দশ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শিগগির এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চট্টগ্রাম জলাবদ্ধতায় দুর্গত ৭০০ পরিবারের মাঝে সিএমপির ত্রাণ বিতরণ সাবেক ছাত্রলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার সংসদের ছাদে চুইয়ে পড়ে পানি, বাটি রাখার গল্প বললেন ডেপুটি স্পিকার ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আনছে সরকার: সড়কমন্ত্রী শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

জাতীয় নির্বাচনের আগে গণভোট না দিলে আন্দোলন : জামায়াত

Reporter Name
  • Update Time : Wednesday, November 5, 2025
  • 147 Time View
160

জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানিয়ে আসা জামায়াতে ইসলামী তাদের পূর্বের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। দলটি এখন বলছে, নভেম্বরে সম্ভব না হলেও জাতীয় নির্বাচনের আগে যেকোনো সময়ে গণভোটের আয়োজন করতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট অনুষ্ঠিত না হয়, তবে দলটি আন্দোলন করবে। ৫ নভেম্বর (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ কথা জানান।

নভেম্বর মাসের ৫ দিন অতিবাহিত হলেও গণভোটের প্রস্তুতি না থাকায় এ বিষয়ে প্রশ্ন করা হলে জামায়াতের সাবেক এই সংসদ সদস্য বলেন, নভেম্বর মাসে না হলেও জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। তার যুক্তি হলো, গণভোট জুলাই সনদ আদেশকে শক্তিশালী করবে এবং এটিকে একটি আইনে পরিণত করবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে বিশৃঙ্খলা হবে এবং মানুষের ফোকাস জাতীয় ভোটের দিকে থাকবে, ফলে গণভোটে কম ভোট পড়বে। তিনি স্পষ্ট করে বলেন, কারও পাতানো ফাঁদে পা দেওয়ার সুযোগ নেই, আগে গণভোট হতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত জামায়াত আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com