January 19, 2026, 11:03 pm
সর্বশেষ সংবাদ:
আইএমএফের কিস্তি ছাড়াই অর্থনীতির চাহিদা সামাল দেওয়া সম্ভব হয়েছে: গভর্নর শান্তিতে নোবেল দেয়নি নরওয়ে, তাই শান্তি নিয়ে ভাবতে চান না ট্রাম্প মাইনাস ৮ ডিগ্রিতে রেহান-সুনেরাহ উদ্ভাবনী উদ্যোগে বাংলাদেশ ও নেদারল্যান্ডস একসঙ্গে কাজ করতে পারে: হেড অব মিশন এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, আটক ৩ নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫: পাল্টাপাল্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান শাকসু নির্বাচন স্থগিত: রিটকারীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ও ছবিতে জুতাপেটা বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির

জেন-জির বিক্ষোভে দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল

Reporter Name
  • Update Time : Saturday, October 25, 2025
  • 36 Time View

মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী হেরিন্তসালমা রাজাওনারিভিলো স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সের নাগরিকত্ব নেওয়ায় তার মাদাগাস্কারের নাগরিকত্ব বাতিল হয়ে গেছে। দেশটির আইন অনুযায়ী, ‘কোনো মালাগাসি অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে।’

এর আগে, সম্প্রতি মাদাগাস্কারের জেন-জিরা বিদ্যুৎ বিভ্রাট ও পানি সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভে নামে। যা পরবর্তীতে দুর্নীতি বিরোধী বিক্ষোভে পরিণত হয়। এছাড়া নিতপণ্যে দাম বৃদ্ধির বিরুদ্ধেও সোচ্চার হয় তারা। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আন্দ্রির পদত্যাগের দাবি করতে থাকেন। আন্দোলনের এক পর্যায়ে গত ১৩ অক্টোবর ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান আন্দ্রি রাজোলিনা। সাবেক এই প্রেসিডেন্ট দেশ ছাড়ার একদিন পর মাদাগাস্কারের সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয়।

৫১ বছর বয়সী আন্দ্রি রাজোলিনা দেশ ছাড়ার পর আড়ালে চলে যান। তাকে ফরাসি বিমানবাহিনীর একটি বিমান ফ্রান্সে নিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে। তবে তিনি কোথায় আছেন, এটি এখনো অজানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com