July 21, 2026, 8:06 am
সর্বশেষ সংবাদ:
ময়লা ফেলার ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন কুকুরেলা! ভিডিও ভাইরাল স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক গাজীপুরে মাদক-চাঁদাবাজদের বিরুদ্ধে লাখ টাকার পুরস্কার ঘোষণা ‘শুধু আবু সাঈদ বা মুগ্ধরাই কি শহীদ’— প্রশ্ন জুলাই শহীদ পরিবারের ইরানে মার্কিন অভিযান আসলে দীর্ঘ সংঘাতের দিকে যাত্রা গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের পুনঃপেনশন ও ভাতার রায় বাস্তবায়নে গড়িমসি করছে গ্রামীণ ব্যাংক আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

ট্রাম্পের পরমাণবিক পরীক্ষার সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান

Reporter Name
  • Update Time : Friday, October 31, 2025
  • 82 Time View
100

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পেন্টাগনকে পরমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের এই পদক্ষেপকে ‘পিছিয়ে যাওয়া’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন।

 

স্থানীয় সময় ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাগচি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স-এর নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অফ ওয়ার’ হিসেবে পরিচিত হওয়ার পর, একটি পরমাণু-অস্ত্রধারী মাস্তান পরমাণু অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করছে। খবর আলজাজিরার।

 

দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের কিছুক্ষণ আগে এক ঘোষণায় ট্রাম্প বলেছিলেন, রাশিয়া ও চীনের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়ার আশঙ্কায় তিনি অন্যান্য দেশের সঙ্গে ‘সমতার ভিত্তিতে’ অবিলম্বে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন।

 

আরাগচি এই ঘোষণার কড়া সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন করে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে অশুভ প্রতিপন্ন করছে এবং ইরানের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে আরও হামলার হুমকি দিচ্ছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত চীন ও রাশিয়ার সাম্প্রতিক সামরিক মহড়ার প্রতিক্রিয়া মাত্র।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com