January 24, 2026, 2:31 am
সর্বশেষ সংবাদ:
মানুষ পরিবর্তন চায়, এখন দেশ গড়ার পালা: তারেক রহমান এনসিপির ‘গণভোটের এম্বাসেডর’ হলেন ফরিদা পারভীনের ছেলে নুমানী কোনো অসৎ-দুর্নীতিবাজের সুন্দর গল্প বিশ্বাস করা যাবে না: জামায়াত আমির সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপির জেলা আহ্বায়ককে দল থেকে অব্যাহতি দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির মির্জা ফখরুলের নির্বাচনি প্রচারে সম্প্রীতির বার্তা বিজ্ঞানীদের কৃত্রিম ফুসফুস প্রযুক্তি মডেল উদ্ভাবন ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের ভোটেই প্রত্যাখ্যান করবে জনগণ : হাসনাত ইন্ডিয়ার মাল ইন্ডিয়া চলে গেছে, এখন পাকিস্তানি মাল আসবে নাকি : সালাহউদ্দিন তারেক রহমানের সমাবেশ ঘিরে চট্টগ্রামে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

দুবাইয়ে দ্বিতীয় প্রীতি ম্যাচেও সহজ জয় বাংলাদেশের মেয়েদের

Reporter Name
  • Update Time : Thursday, October 9, 2025
  • 63 Time View

এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামার আগে বাংলাদেশের মেয়েরা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও সহজ জয় পেয়েছে। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় প্রীতি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল সহজেই হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে।

প্রথমার্ধে দুটি ও দ্বিতীয় একটি গোল করে সাইফুল বারী টিটুর দল জিতেছে ৩-০ ব্যবধানে। বাংলাদেশ প্রথম প্রীতি ম্যাচে সিরিয়াকে হারিয়েছিল ২-০ গোলে।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জোড়া গোল করেছেন সুরভী আকন্দ প্রীতির। অন্য গোলটি আলপি আক্তারের। সিরিয়ার বিপক্ষে দুটি গোলই করেছিলেন আলপি।

এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে বাংলাদেশ শুক্রবার দুপুরে আরব আমিরাত থেকে জর্ডান যাবে।বাছাই পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে চাইনিজ তাইপে ও স্বাগতিক জর্ডানের বিপক্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর চীনে অনুষ্ঠিত্য অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com