July 21, 2026, 7:48 am
সর্বশেষ সংবাদ:
ময়লা ফেলার ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন কুকুরেলা! ভিডিও ভাইরাল স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক গাজীপুরে মাদক-চাঁদাবাজদের বিরুদ্ধে লাখ টাকার পুরস্কার ঘোষণা ‘শুধু আবু সাঈদ বা মুগ্ধরাই কি শহীদ’— প্রশ্ন জুলাই শহীদ পরিবারের ইরানে মার্কিন অভিযান আসলে দীর্ঘ সংঘাতের দিকে যাত্রা গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের পুনঃপেনশন ও ভাতার রায় বাস্তবায়নে গড়িমসি করছে গ্রামীণ ব্যাংক আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

Reporter Name
  • Update Time : Thursday, November 27, 2025
  • 112 Time View
140

গাইবান্ধার পলাশবাড়ীতে দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন এবং আন্তর্জাতিক গীতা মহোৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর (বৃন্দাবনপাড়া) গ্রামের শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বিগ্রহ উদ্বোধন করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

উদ্বোধন শেষে তিনি সস্ত্রীক আন্তর্জাতিক গীতা মহোৎসবে যোগ দেন এবং অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় গীতা পাঠ করেন ফরিদপুরের গোপীনাথ দাস ব্রহ্মচারী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টোসহ স্থানীয় গুণীজন ও ভক্তবৃন্দ। মন্দিরে আগমনের পূর্বে অতিথিদের ফুলেল অভ্যর্থনা জানান মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু ও মন্দির কর্তৃপক্ষ।

মন্দির কর্তৃপক্ষ জানায়, মন্দিরটির আধ্যাত্মিক পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের দেব–দেবীর ১৪৪টি পৃথক প্রতিমা প্রতিষ্ঠার কাজ চলছে। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী ও আধ্যাত্মিক আবহে নির্মিত এ মন্দিরটি বর্তমানে দেশের অন্যতম বৃহত্তম ও দর্শনীয় মন্দির হিসেবে পরিচিতি পেয়েছে।

গাইবান্ধা ও উত্তরাঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য সনাতনী ভক্ত ও দর্শনার্থী মন্দিরে প্রার্থনা ও দর্শনে ভিড় করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com