July 21, 2026, 7:19 am
সর্বশেষ সংবাদ:
ময়লা ফেলার ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন কুকুরেলা! ভিডিও ভাইরাল স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক গাজীপুরে মাদক-চাঁদাবাজদের বিরুদ্ধে লাখ টাকার পুরস্কার ঘোষণা ‘শুধু আবু সাঈদ বা মুগ্ধরাই কি শহীদ’— প্রশ্ন জুলাই শহীদ পরিবারের ইরানে মার্কিন অভিযান আসলে দীর্ঘ সংঘাতের দিকে যাত্রা গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের পুনঃপেনশন ও ভাতার রায় বাস্তবায়নে গড়িমসি করছে গ্রামীণ ব্যাংক আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

Reporter Name
  • Update Time : Tuesday, October 21, 2025
  • 154 Time View
170

বাবার যোগ্য উত্তরসূরি হতে পারবেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র? ফুটবল ইতিহাসেরই সর্বকালের সেরাদের একজন রোনালদো। ছেলেও বাবার মতো পেশাদার ফুটবলার হওয়ার পথেই হাঁটছেন। পর্তুগাল জাতীয় দলেও হয়তো এক সময় জায়গা করে নেবেন রোনালদো জুনিয়র। সেই পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন রোনালদোর বড় ছেলে। ডাক পেয়েছেন দেশটির অনূর্ধ্ব-১৬ দলে।

তুরস্কে ফেডারেশন কাপ সামনে রেখে পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দল ঘোষণা করা হয়। প্রধান কোচ ফিলিপে রামোস ২২ জনের দলে রোনালদো জুনিয়রকে রেখেছেন। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের জাতীয় দলভিত্তিক এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলবেন রোনালদোর বড় ছেলে। ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। গ্রুপ পর্বে পর্তুগালের প্রতিপক্ষ তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ড।

গত মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ক্রোয়েশিয়ায় একটি ডেভেলপমেন্ট টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ২ গোল করে শিরোপা জেতান রোনালদো জুনিয়র। তার এ পারফরম্যান্সই তাকে অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেতে ভূমিকা রাখে। জাতীয় দলে ছেলের সঙ্গে রোনালদোর খেলার স্বপ্নপূরণ হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে জুনিয়র যে সঠিক পথেই এগোচ্ছেন তা নিয়ে কারো সন্দেহ থাকার সুযোগ নেই।

বয়সভিত্তিক দলে বাবার বিখ্যাত ৭ নম্বর জার্সি পরেই খেলেন রোনালদো জুনিয়র। এমনকি রোনালদো যে পজিশন থেকে ক্যারিয়ার শুরু করেছেন, সেই লেফট উইংয়েই খেলছেন রোনালদো জুনিয়রও। জাতীয় দলের বয়সভিত্তিক দলের পাশাপাশি বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরের যুব দলেও খেলছেন রোনালদোর ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com