July 21, 2026, 6:54 am
সর্বশেষ সংবাদ:
ময়লা ফেলার ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন কুকুরেলা! ভিডিও ভাইরাল স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক গাজীপুরে মাদক-চাঁদাবাজদের বিরুদ্ধে লাখ টাকার পুরস্কার ঘোষণা ‘শুধু আবু সাঈদ বা মুগ্ধরাই কি শহীদ’— প্রশ্ন জুলাই শহীদ পরিবারের ইরানে মার্কিন অভিযান আসলে দীর্ঘ সংঘাতের দিকে যাত্রা গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের পুনঃপেনশন ও ভাতার রায় বাস্তবায়নে গড়িমসি করছে গ্রামীণ ব্যাংক আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025
  • 78 Time View
110

পাকিস্তানে বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে সেনারা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দুটি পৃথক অভিযান চালায় তারা। এতে ২৩ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে দেশটির আইএসপিআর।

দেশটির আইএসপিআর বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, নিহতরা খারেজি। দ্য ওয়্যার ও দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, ওই সন্ত্রাসীদের বিদেশি মদদপুষ্ট দাবি করছে পাকিস্তান।

আইএসপিআর আরও জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির গোপন সংবাদের ভিত্তিতে বাজাউরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে সাজ্জাদ আবাজুর নামে এক কমান্ডারসহ ১১ সন্ত্রাসী নিহত হয়। অপরদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্নু বিভাগে অভিযান চালিয়ে ১২ সন্ত্রাসীকে হত্যা করা হয়। ওই এলাকায় আর কোনো সন্ত্রাসী আছে কি না সেটি নিশ্চিতে অভিযান অব্যাহত আছে।

এর আগে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোওয়া (কেপি) প্রদেশে ১৫ জন নিহত হয়। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। আইএসপিআর জানায়, ১৫ ও ১৬ নভেম্বর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনী প্রথম গোয়েন্দা-তথ্যভিত্তিক অভিযান চালায়।
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

এতে তালেবান সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) নেতা আলম মেহসুদসহ ১০ জন নিহত হন। দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় উত্তর ওয়াজিরিস্তানের দত্তাখেল এলাকায়, যেখানে আরও পাঁচ জঙ্গি নিহত হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এলাকায় আর কোনো খারেজি থাকলে তাকে নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান চলছে। পাকিস্তানের সামরিক ও সরকারি কর্তৃপক্ষ প্রায়ই টিটিপি বা পাকিস্তানি তালেবান জঙ্গিদের বোঝাতে ‘খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com