July 21, 2026, 8:01 am
সর্বশেষ সংবাদ:
ময়লা ফেলার ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন কুকুরেলা! ভিডিও ভাইরাল স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক গাজীপুরে মাদক-চাঁদাবাজদের বিরুদ্ধে লাখ টাকার পুরস্কার ঘোষণা ‘শুধু আবু সাঈদ বা মুগ্ধরাই কি শহীদ’— প্রশ্ন জুলাই শহীদ পরিবারের ইরানে মার্কিন অভিযান আসলে দীর্ঘ সংঘাতের দিকে যাত্রা গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের পুনঃপেনশন ও ভাতার রায় বাস্তবায়নে গড়িমসি করছে গ্রামীণ ব্যাংক আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশি নিহত

Reporter Name
  • Update Time : Sunday, September 28, 2025
  • 158 Time View
172

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার দারশাখেল এলাকায় শাহ সালিম থানায় পরিচালিত অভিযানে নিহত সন্ত্রাসীদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের পরিচয় মিলেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, মুদ্রা ও ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এসব প্রমাণের মাধ্যমে তার বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর (রবিবার) সামা টিভি এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা সূত্র জানায়, এর আগেও একই ধরনের অভিযানে কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছিল। তারা মূলত ধর্মীয় দাওয়াত বা তাবলিগের উদ্দেশ্যে আফগানিস্তানে গিয়ে পরে জঙ্গি নেটওয়ার্কে জড়িয়ে পড়েছিল। এতে আবারও প্রমাণিত হলো, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোতে বিদেশি নাগরিকদেরও সম্পৃক্ততা আছে।

শনিবার পরিচালিত এ অভিযানে পাকিস্তানি বাহিনী নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে যুক্ত ১৭ সন্ত্রাসীকে হত্যা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুল্লা নাজির গ্রুপের অবস্থান শনাক্ত করার পর সেনাবাহিনী, স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) যৌথভাবে অভিযান চালায়।

দুদিনব্যাপী এ অভিযানে পাহাড়ি দুর্গম এলাকায় সন্ত্রাসীদের ঘেরাও করা হয়। তীব্র বন্দুকযুদ্ধ শেষে ১৭ জন নিহত হয় এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়। সংঘর্ষে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com