July 14, 2026, 3:10 am
সর্বশেষ সংবাদ:
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চট্টগ্রাম জলাবদ্ধতায় দুর্গত ৭০০ পরিবারের মাঝে সিএমপির ত্রাণ বিতরণ সাবেক ছাত্রলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার সংসদের ছাদে চুইয়ে পড়ে পানি, বাটি রাখার গল্প বললেন ডেপুটি স্পিকার ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আনছে সরকার: সড়কমন্ত্রী শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম সংসদে স্বাস্থ্যমন্ত্রী: শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বিদেশে বসে বক্তব্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে চাইছেন শেখ হাসিনা:পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা

পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব : ডন

Reporter Name
  • Update Time : Tuesday, October 28, 2025
  • 265 Time View
314

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে তার রহস্যময় মৃত্যু। এ মামলার প্রধান আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক। আর অন্যতম আসামি (৪ নম্বর) খল অভিনেতা আশরাফুল হক ডন। আজ ২৭ অক্টোবর (সোমবার) ঢাকার মেট্রোপলিটন সাইফুজ্জামান এই দুই আসামিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।

এদিকে দু–এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন ডন। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। ৩০ বছর পালাইনি, এখন পালাব কেন? আমি বাসাতেই আছি। ভাবছি, দু-এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। কারণ ৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি। এর একটা সুরাহা হওয়া দরকার।’

ডন আরও বলেন, ‘যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি, অভিনয়ের ভালো সুযোগ পাওয়ার আশায় হার্টথ্রব সালমান শাহর সঙ্গে জুটি গড়েছিলাম। মা-বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটির সুখ-দুঃখের সাথী হয়েছি। তাকে আনন্দে রাখার চেষ্টা করেছি। কিন্তু সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের বারোটা বেজেছে। আজও ঘুরে দাঁড়াতে পারিনি। সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের প্রচণ্ড ঝড় মেনে নিয়েছি।’

সালমানকে ঘিরে দীর্ঘদিনের যন্ত্রণা তুলে ধরে তিনি বলেন,‘সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না। আমিও তো মানুষ, আমারও তো বাঁচতে ইচ্ছে করে। সালমানকে ভালোবেসে অনেকেই আত্মহত্যা করেছে, আমি করিনি—এটাই কি আমার অপরাধ? আমি আত্মহত্যা করলেই কি সবাই খুশি হতো? ওপরে একজন আছেন, তিনি সব দেখেন। একদিন সত্য প্রকাশ হবেই, তবে আমি সেদিন দেখে যেতে পারব কি না জানি না।’

মৃত্যুর আগে সালমান শাহর সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতিও শেয়ার করেন ডন, ‘৩০ আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। সালমান বলেছিল, পরিচালক শিবলী সাদিক ভাইকে জানাতে যে সে ৩ সেপ্টেম্বর ঢাকায় এসে ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিংয়ে অংশ নেবে। আমি খবরটা পৌঁছে দিই। দুই দিনের ফাঁকে ভাবলাম বগুড়ায় ঘুরে আসি, কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারিনি। এরপর ৬ সেপ্টেম্বর ঝড়ের মতো খবর—সালমান শাহ আর নেই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com