July 21, 2026, 7:46 am
সর্বশেষ সংবাদ:
ময়লা ফেলার ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন কুকুরেলা! ভিডিও ভাইরাল স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক গাজীপুরে মাদক-চাঁদাবাজদের বিরুদ্ধে লাখ টাকার পুরস্কার ঘোষণা ‘শুধু আবু সাঈদ বা মুগ্ধরাই কি শহীদ’— প্রশ্ন জুলাই শহীদ পরিবারের ইরানে মার্কিন অভিযান আসলে দীর্ঘ সংঘাতের দিকে যাত্রা গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের পুনঃপেনশন ও ভাতার রায় বাস্তবায়নে গড়িমসি করছে গ্রামীণ ব্যাংক আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

প্রতীক ইস্যুতে ইসিকে বিতর্কিত না করতে এনসিপিকে নুরের পরামর্শ

Reporter Name
  • Update Time : Wednesday, October 29, 2025
  • 149 Time View
174

প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত না করতে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) পরামর্শ দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (২৯ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম. নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন।

নুরুল হক নুর বলেন, আমাদের জানা অনুযায়ী, নির্বাচন কমিশনের গেজেটে না থাকলে সাধারণত কোনো দল প্রতীক পায় না— ওই তালিকার মধ্য থেকেই প্রতীক বাছাই করতে হয়। যেমন আমাদের দলের প্রতীক ‘ট্রাক’, এটা কিন্তু আমরা নিজেরা চয়ন করিনি, কমিশনের বিধিমালা অনুযায়ী সেখান থেকে নির্বাচন কমিশনই আমাদের দিয়েছে। সুতরাং অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না নিজেদের স্বার্থসংশ্লিষ্ট কোনো ইস্যু নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা।

তিনি আরও বলেন, এই নির্বাচন কমিশন কিন্তু ফ্যাসিবাদের পতনের পর বর্তমান অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই গঠিত হয়েছে। এখন পর্যন্ত তারা কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচন আয়োজন করেনি। তাই তাদের অনিয়ম বা স্বজনপ্রীতির অভিযোগও আমরা দেখিনি। আমরা যদি আগেভাগেই নির্বাচন কমিশনকে বিতর্কিত করে ফেলি, তাহলে তারা একটি ভালো নির্বাচন আয়োজন করতে পারবে না।

নুর বলেন, আমরাও নির্বাচন কমিশনকে বলেছি যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের এই ঐতিহাসিক পরিবর্তনের সন্ধিক্ষণে তারা যেন মেরুদণ্ড সোজা রেখে সিদ্ধান্ত নেন।

এর আগে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানায়, তারা প্রতীক হিসেবে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’ দাবি করছে। অন্যথায় তারা নিবন্ধন নেবে না। দলটি ঘোষণা দিয়েছে—শাপলাই হবে তাদের প্রতীক। তবে ইসি জানিয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালায় ‘শাপলা’ প্রতীক নেই; তাই দলটিকে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।

বৈঠকে সিইসির সঙ্গে গণঅধিকার পরিষদের সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com