July 14, 2026, 3:10 am
সর্বশেষ সংবাদ:
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চট্টগ্রাম জলাবদ্ধতায় দুর্গত ৭০০ পরিবারের মাঝে সিএমপির ত্রাণ বিতরণ সাবেক ছাত্রলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার সংসদের ছাদে চুইয়ে পড়ে পানি, বাটি রাখার গল্প বললেন ডেপুটি স্পিকার ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আনছে সরকার: সড়কমন্ত্রী শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম সংসদে স্বাস্থ্যমন্ত্রী: শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বিদেশে বসে বক্তব্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে চাইছেন শেখ হাসিনা:পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা

বাংলাদেশি ক্রিকেটারদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়ায় কষ্ট প্রকাশ ড্যারেন স্যামির

Reporter Name
  • Update Time : Saturday, November 1, 2025
  • 150 Time View
170

বাংলাদেশি ক্রিকেটারদের উদ্দেশ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়ায় কষ্ট পেয়েছেন উইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। তাঁর মতে নিজ দেশের খেলোয়াড়দের সম্মান জানানোর পাশাপাশি খারাপ সময়ে তাদের পাশে থাকা উচিত দর্শকদের।

ড্যারেন স্যামি বলেন, আমি এখন খেলছি না, তারপরও বাংলাদেশি সমর্থকরা আমাকে ভালোবাসা দিয়েছেন। কিন্তু তারা যেভাবে নিজের দেশের খেলোয়াড়দের অসম্মান করেছে তা আমার ভালো লাগেনি। তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল। আমি জানি এর অর্থ কি। তবে সব খেলোয়াড়রাই মাঠে নিজেদের সেরাটা দিতে আসে। আমার মনে হয় সম্মান দেয়ার পাশাপাশি খারাপ সময়েও তাদের পাশে থাকা উচিত।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সর্বশেষ ৮ সিরিজের ৭টিতেই হারা ক্যারিবীয়রাও স্বস্তিতে ফিরেছে এবার জিতে। টানা ৪ সিরিজে জেতা বাংলাদেশ হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। স্বাগতিক সমর্থকদের হতাশার বিষয়টি বুঝলেও স্যামির মত- সমর্থন ও সাহস জোগালে দল আরও সাফল্যে লাভ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com