December 6, 2025, 4:28 pm
সর্বশেষ সংবাদ:
তালাক পরবর্তী মীমাংসায় ইসলামের নির্দেশনা খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া বিলম্ব হতে পারে যুক্তরাষ্ট্র প্রবাসী ও কলামিস্ট আবুল কালাম আজাদের নতুন বই “নির্বিকার নৃশংসতা” মানুষ বনাম বেওয়ারিশ কুকুর; বিচারব্যবস্থার দ্বৈতমানদণ্ডের নগ্ন সত্য মানুষ বনাম বেওয়ারিশ কুকুর; বিচারব্যবস্থার দ্বৈতমানদণ্ডের নগ্ন সত্য তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এমন প্রশ্ন অবান্তর: অ্যাটর্নি জেনারেল আমরা থাকবো না, তবে আমাদের কাজে খুশি হবেন: শিল্প উপদেষ্টা জাবিতে শেখ পরিবারের নামে থাকা চার হলের নাম পরিবর্তন চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরও কমবে জীবনযাত্রায় পরিবর্তনে ডায়াবেটিস-উচ্চ রক্তচাপ ৮০ ভাগ প্রতিরোধ সম্ভব

বাসায় তৈরি করুন মজাদার বোরহানি

Reporter Name
  • Update Time : Wednesday, April 2, 2025
  • 55 Time View

ঈদকে ঘিরে মুখরোচক খাবার দাবার আয়োজনের কোনো কমতি থাকে না। প্রায় প্রতি বেলাতেই কমবেশি ভারী খাবার খাওয়া হয়। তবে যত ভারী খাবার খাই না কেন বোরহানি ছাড়া যেন চলেই না। বোরহানি হজমে সাহায্যকারী পানীয় বিশেষ। তাই আজকে ঈদ আয়োজনে থাকছে বোরহানির রেসিপি। ঈদের দিন কিভাবে বাসায় সহজে তৈরি করবেন বোরহানি। চলুন, এক নজরে রেসিপিটি প্রস্তুতি প্রণালি দেখে নিই। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ
দই এক কেজি

সরিষা গুঁড়া এক টেবিল চামচ

পানি পরিমাণমতো

পুদিনা পাতা বাটা এক টেবিল চামচ

জিরা গুঁড়া এক চা চামচ

কাঁচা মরিচ বাটা দুই চা চামচ

ধনে গুঁড়া এক চা চামচ

চিনি পরিমাণ মতো

আদা গুঁড়া সামান্য

লবণ পরিমাণ মতো

শুকনা মরিচ গুঁড়া হাফ চা চামচ

বিট লবণ দুই চা চামচ

সাদা গোল মরিচ গুঁড়া সামান্য

প্রস্তুত প্রণালি
পুদিনা পাতা ডাটাসহ মিহি করে বেটে নিতে হবে। গুঁড়া মসলার পরিবর্তে বাটা মসলা দেওয়া যাবে। এবার সরিষার সঙ্গে পানি দিয়ে দই মিশিয়ে নিতে হবে। দই ব্ল্যান্ডারে মসৃণ করে ফেটে নিন। বেশি ঘন হলে প্রয়োজনমতো পানি মিশিয়ে নেবেন।
এবার দইয়ের সঙ্গে অন্যান্য সব উপকরণ মিশিয়ে নিতে হবে। চিনি ও লবণের পরিমাণ নিজের রুচিমতো বাড়ানো কমানো যাবে। শেষে ৩০ মিনিট রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com