July 21, 2026, 7:24 am
সর্বশেষ সংবাদ:
ময়লা ফেলার ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন কুকুরেলা! ভিডিও ভাইরাল স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক গাজীপুরে মাদক-চাঁদাবাজদের বিরুদ্ধে লাখ টাকার পুরস্কার ঘোষণা ‘শুধু আবু সাঈদ বা মুগ্ধরাই কি শহীদ’— প্রশ্ন জুলাই শহীদ পরিবারের ইরানে মার্কিন অভিযান আসলে দীর্ঘ সংঘাতের দিকে যাত্রা গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের পুনঃপেনশন ও ভাতার রায় বাস্তবায়নে গড়িমসি করছে গ্রামীণ ব্যাংক আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

বিএনপির সমাবেশে মৃত্যু আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতির

Reporter Name
  • Update Time : Wednesday, November 5, 2025
  • 143 Time View
156

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির সমাবেশে এসে মারা গেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি একরামুল হকবুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়েটার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে সমাবেশে যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত একরামুল হক সোনামসজিদ স্থলবন্দর এলাকার বালিয়াদিঘী গ্রামের আবদুর রহমানের ছেলে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, বিকেল ৩টার দিকে পদ্মা নদীর নায্য পানি বণ্টনের দাবিতে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে বিশাল সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে এসে অসুস্থ হয়ে পড়েন একরামুল হক। নেতাকর্মীরা তাকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় জানাযার নামাজ শেষে তাকে বালিয়াদিঘী গোরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com