July 21, 2026, 8:03 am
সর্বশেষ সংবাদ:
ময়লা ফেলার ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন কুকুরেলা! ভিডিও ভাইরাল স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক গাজীপুরে মাদক-চাঁদাবাজদের বিরুদ্ধে লাখ টাকার পুরস্কার ঘোষণা ‘শুধু আবু সাঈদ বা মুগ্ধরাই কি শহীদ’— প্রশ্ন জুলাই শহীদ পরিবারের ইরানে মার্কিন অভিযান আসলে দীর্ঘ সংঘাতের দিকে যাত্রা গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের পুনঃপেনশন ও ভাতার রায় বাস্তবায়নে গড়িমসি করছে গ্রামীণ ব্যাংক আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

বিডিআর হত্যায় শেখ হাসিনা সরাসরি জড়িত : কর্নেল (অব.) অলি

Reporter Name
  • Update Time : Monday, March 17, 2025
  • 200 Time View
180

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে পরিকল্পিতভাবে পঙ্গু করে দিয়ে গেছেন। অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়, স্বাস্থ্য, আইন, বিচার, শিক্ষা খাতকে তিনি পঙ্গু করে পালিয়ে গেছেন। হাসিনা চেয়েছিলেন দেশকে পঙ্গু করে ভারতের কাছে হস্তান্তর করবেন। বিডিআর হত্যায় শেখ হাসিনা সরাসরি জড়িত।

রোববার (১১ মার্চ) চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর এলডিপির যৌথ উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. অলি আহমদ বীর বিক্রম এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের সৈন্যরা এ হত্যাকাণ্ড চালিয়েছে। তার ধারাবাহিকতায় জুলাই-আগস্টের হত্যাকাণ্ডও ভারতের সৈন্যরা করেছে। দেশবাসী দেখেছে সে সৈন্যরা হত্যাকাণ্ড চালিয়ে কীভাবে পালিয়ে গেছে। এগুলো একমাত্র সম্ভব হয়েছে আমাদের বিভিন্ন সার্ভিসের মধ্যে ভারতের দালাল আর হাসিনার আজ্ঞাবহ লোকদের কারণে।

এলডিপির চেয়ারম্যান বলেন, বর্তমানে সেসব দালালদের হাত থেকে যত দিন মুক্ত করতে পারবেন না, তত দিন দেশ এগিয়ে যাবে না। তাই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বলছি, আপনি সাহসের সঙ্গে এগিয়ে যান, আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করব। আমরা ভারতের দালালমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই।

তিনি বলেন, কোনো প্রশাসন কাজ করছে না। এখনো কোনো গণহত্যাকারীর ফাঁসির আদেশ হয়নি। হাসিনার আমলে আমাদের রাজনীতিবিদদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, সেগুলো এখনো প্রত্যাহার করা হয়নি।

চট্টগ্রাম মহানগর এলডিপির আহ্বায়ক সৈয়দ গিয়াস উদ্দিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com