July 14, 2026, 3:30 am
সর্বশেষ সংবাদ:
সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা স্থগিত চান জামায়াতের পরাজিত প্রার্থী মানবতাবিরোধী অপরাধের দশ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শিগগির এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চট্টগ্রাম জলাবদ্ধতায় দুর্গত ৭০০ পরিবারের মাঝে সিএমপির ত্রাণ বিতরণ সাবেক ছাত্রলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার সংসদের ছাদে চুইয়ে পড়ে পানি, বাটি রাখার গল্প বললেন ডেপুটি স্পিকার ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আনছে সরকার: সড়কমন্ত্রী শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম সংসদে স্বাস্থ্যমন্ত্রী: শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে

ভারতে বিচার চলাকালীন প্রধান বিচারপতি গাভাইয়ের দিকে জুতা ছুড়ে মারলেন আইনজীবী

Reporter Name
  • Update Time : Monday, October 6, 2025
  • 121 Time View
139

বিচারিক কার্যক্রম চলাকালে ভারতের সুপ্রিম কোর্টের ভেতরে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছোঁড়ার অভিযোগ উঠেছে ৭১ বছর বয়সী এক আইনজীবীর বিরুদ্ধে। ৬ অক্টোবর (সোমবার) এ ঘটনার পরই দিল্লি পুলিশ সুপ্রিম কোর্টে ছুটে যায়।

এনডিটিভি জানিয়েছে, জুতাটি বিচারকের বেঞ্চে পৌঁছায়নি। বয়স্ক ওই আইনজীবীকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়েছে।

আদালত কক্ষের বিস্ময়কর ঘটনায় বিচলিত না হয়ে প্রধান বিচারপতি গাভাই বলেন, ‘আমিই শেষ ব্যক্তি যিনি এই ধরণের ঘটনায় আক্রান্ত।’ এটি বলে তিনি পুনরায় বিচারিক কার্যক্রম চালিয়ে যান।

পুলিশের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রাকেশ কিশোর নামে পরিচিত এই আইনজীবী বেলা ১১টা ৩৫ মিনিটে ১ নম্বর আদালতে তার ‘স্পোর্টস জুতা’ বের করে গাভাইয়ের দিকে ছুঁড়ে মারেন। এরপর নিরাপত্তাকর্মীরা তাকে তুলে নিয়ে যায় এবং কোর্টের নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন নিবন্ধিত সদস্য।

আদালত থেকে বের করে আনার সময় আইনজীবী বলছিলেন, ‘ভারত সনাতন ধর্মের অপমান সহ্য করবে না।’

প্রাথমিক তদন্তে জানা যায়, মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির চত্বরে বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের দাবিতে করা একটি আবেদনের সাম্প্রতিক শুনানির সময় প্রধান বিচারপতির মন্তব্যে আইনজীবী অসন্তুষ্ট ছিলেন। প্রধান বিচারপতি গাভাই অটল ছিলেন এবং আইনজীবীদের বিচারকাজ চালিয়ে যেতে বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com