July 14, 2026, 3:56 am
সর্বশেষ সংবাদ:
গণ-অভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার মন্তব্যকে ‘গুরুত্বপূর্ণ’ বললেন মাসুদ কামাল জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা স্থগিত চান জামায়াতের পরাজিত প্রার্থী মানবতাবিরোধী অপরাধের দশ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শিগগির এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চট্টগ্রাম জলাবদ্ধতায় দুর্গত ৭০০ পরিবারের মাঝে সিএমপির ত্রাণ বিতরণ সাবেক ছাত্রলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার সংসদের ছাদে চুইয়ে পড়ে পানি, বাটি রাখার গল্প বললেন ডেপুটি স্পিকার ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আনছে সরকার: সড়কমন্ত্রী শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

মাদরাসার নামে টাকা তুলতে গেলে মেরে কেটে দেয়া হলো চুল

Reporter Name
  • Update Time : Sunday, September 28, 2025
  • 162 Time View
185

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের নলডাঙ্গায় মাদরাসার নামে সাহায্য তুলতে যাওয়া তিনজনকে মারধর করে চুল কেটে দিয়েছে কয়েকজন ব্যক্তি। শনিবার দুপুরে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের আনোয়ার হোসেন, একই গ্রামের রফিকুল ইসলাম এবং মামুন হোসেন।

নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, চলনবিল আল-জামিয়া মহিলা মাদরাসার নামে রশিদ দেখিয়ে দোকান ও বাড়ি-বাড়ি গিয়ে টাকা তুলছিলেন আনোয়ার, রফিকুল ও মামুন নামে তিন ব্যক্তি।

তিনজনই মাদরাসার হয়ে রশিদের মাধ্যমে চাঁদা আদায় করে সেখান থেকে কমিশন নিয়ে জীবিকা নির্বাহ করেন বলে উল্লেখ করেন ওসি।

এরই একপর্যায়ে শনিবার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে কয়েকজন ব্যক্তি টাকা তোলার বিষয়টি ভুয়া বলে অবহিত করে তাদের আটক করে। এরপর মারধর করে তাদের মাথার চুল কেটে দেয়। এসময় তাদের কাছে থাকা পাঁচ হাজার টাকা এবং হাতে থাকা ঘড়ি নিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।

এ ঘটনায় রাতেই একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com