July 21, 2026, 7:09 am
সর্বশেষ সংবাদ:
ময়লা ফেলার ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন কুকুরেলা! ভিডিও ভাইরাল স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক গাজীপুরে মাদক-চাঁদাবাজদের বিরুদ্ধে লাখ টাকার পুরস্কার ঘোষণা ‘শুধু আবু সাঈদ বা মুগ্ধরাই কি শহীদ’— প্রশ্ন জুলাই শহীদ পরিবারের ইরানে মার্কিন অভিযান আসলে দীর্ঘ সংঘাতের দিকে যাত্রা গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের পুনঃপেনশন ও ভাতার রায় বাস্তবায়নে গড়িমসি করছে গ্রামীণ ব্যাংক আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রান্দ্রিয়ানিরিনা

Reporter Name
  • Update Time : Friday, October 17, 2025
  • 81 Time View
115

জেন–জি বিক্ষোভের মুখে মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এবার দেশটির সামরিক বাহিনীর একজন কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা শপথ নিয়েছেন। আজ ১৭ অক্টোবর (শুক্রবার) দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি।

এরই মধ্যে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত অভ্যুত্থানকে বৈধতা দিয়েছে। নিরাপত্তা বাহিনীর বড় অংশই নতুন প্রেসিডেন্টকে সমর্থন দিয়েছেন।

শপথ নিয়ে নতুন প্রেসিডেন্ট বলেন, আমি সম্পূর্ণ ন্যায়পরায়ণ ও দায়িত্বশীলভাবে মাদাগাস্কারের রাষ্ট্রপতি হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করবো।

এর আগে, জেন-জি বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। দেশটির তিন-চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। বিশ্ব ব্যাংকের তথ্যনুযায়ী, ১৯৬০ সালে স্বাধীনতার পর থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির মাথাপিছু জিডিপি ৪৫% কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com