July 21, 2026, 8:06 am
সর্বশেষ সংবাদ:
ময়লা ফেলার ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন কুকুরেলা! ভিডিও ভাইরাল স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক গাজীপুরে মাদক-চাঁদাবাজদের বিরুদ্ধে লাখ টাকার পুরস্কার ঘোষণা ‘শুধু আবু সাঈদ বা মুগ্ধরাই কি শহীদ’— প্রশ্ন জুলাই শহীদ পরিবারের ইরানে মার্কিন অভিযান আসলে দীর্ঘ সংঘাতের দিকে যাত্রা গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের পুনঃপেনশন ও ভাতার রায় বাস্তবায়নে গড়িমসি করছে গ্রামীণ ব্যাংক আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

রাজধানীতে জাতীয় পার্টির সমাবেশ ছত্রভঙ্গ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Reporter Name
  • Update Time : Saturday, October 11, 2025
  • 144 Time View
170

শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশস্থলে পুলিশের জলকামান থেকে রঙিন পানি নিক্ষেপ করা হয়।
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দলটির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পানি ছোড়া হয় জলকামান থেকেও।

আজ ‎১১ অক্টোবর (শনিবার) বিকেল ৩টা ৪০ মিনিটে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় পথচারী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আতঙ্কিত মানুষের অনেকে ছোটাছুটি করতে থাকেন।

জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, সমাবেশে বক্তব্য চলাকালীন হঠাৎ করে পুলিশ জলকামান থেকে পানি নিক্ষেপ করে। এ সময় কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পুলিশকে বারবার অনুরোধ করার পরও তারা সম্মেলন করতে দেয়নি বলে দলটির নেতাকর্মীরা অভিযোগ করেছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘আমরা তাদের সমাবেশ করতে নিষেধ করেছিলাম। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সমাবেশ শুরু করে। সমাবেশ ঘিরে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছি।’

ডিসি মাসুদ আলম আরও বলেন, ‘তারা যদি ছোটো করে সমাবেশ করতো তাও কথা ছিল। হুট করে রাস্তা বন্ধ করে মঞ্চ বানিয়ে অনেকগুলো চেয়ার বিছিয়ে তারা বড় সমাবেশ করছিল না জানিয়ে। এর মধ্যে আবার দুইটা গ্রুপ। তাই সাউন্ড গ্রেন্ডেড নিক্ষেপ করা হয়েছে সরে যেতে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com