January 24, 2026, 2:32 am
সর্বশেষ সংবাদ:
মানুষ পরিবর্তন চায়, এখন দেশ গড়ার পালা: তারেক রহমান এনসিপির ‘গণভোটের এম্বাসেডর’ হলেন ফরিদা পারভীনের ছেলে নুমানী কোনো অসৎ-দুর্নীতিবাজের সুন্দর গল্প বিশ্বাস করা যাবে না: জামায়াত আমির সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপির জেলা আহ্বায়ককে দল থেকে অব্যাহতি দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির মির্জা ফখরুলের নির্বাচনি প্রচারে সম্প্রীতির বার্তা বিজ্ঞানীদের কৃত্রিম ফুসফুস প্রযুক্তি মডেল উদ্ভাবন ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের ভোটেই প্রত্যাখ্যান করবে জনগণ : হাসনাত ইন্ডিয়ার মাল ইন্ডিয়া চলে গেছে, এখন পাকিস্তানি মাল আসবে নাকি : সালাহউদ্দিন তারেক রহমানের সমাবেশ ঘিরে চট্টগ্রামে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

রোহিঙ্গা সহায়তায় ২৫ লাখ ডলার দেবে চীন

Reporter Name
  • Update Time : Monday, December 15, 2025
  • 131 Time View

রোহিঙ্গা সংকটে চীন ২৫ লাখ ডলার অনুদান দেবে। এ অর্থ জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে রোহিঙ্গাদের রান্নার চাহিদা পূরণে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ব্যবহার করা হবে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনএইচসিআর এ তথ্য জানায়।

চীনের এ অনুদানকে স্বাগত জানিয়েছে ইউএনএইচসিআর। গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড সাউথ-সাউথ কো-অপারেশন তহবিলের অর্থায়নে ইউএনএইচসিআর ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় চার লাখ ৫৮ হাজার শরণার্থী বা ৯৪ হাজার পরিবারকে পরিচ্ছন্ন রান্নার জ্বালানি সরবরাহ করতে পারবে। এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শরণার্থী এলাকাকে গুরুত্বপূর্ণ সুরক্ষা ও সহায়তা দেবে।

বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, চীনের এই উদার অনুদান এমন এক দুঃসময়ে আসছে, যখন বিশ্বব্যাপী অর্থ সহায়তা কমে যাচ্ছে এবং বহু জীবন রক্ষাকারী কর্মসূচির অর্থায়নও হুমকিতে পড়েছে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বিশ্বব্যাপী মানবিক সহায়তার তহবিল কমে আসছে এবং কিছু দেশ তাদের সহায়তার অঙ্গীকার উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিচ্ছে। ফলে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবন আরও কঠিন হয়ে গিয়েছে। বাংলাদেশের অবিচল উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু হিসেবে চীন তার চলমান সহায়তা আরও প্রসারিত করছে।

তিনি বলেন, এই প্রকল্পটি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য চীন ইউএনএইচসিআর ও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত মানুষরা যত দ্রুত সম্ভব এর সুফল পেতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com