January 24, 2026, 1:59 am
সর্বশেষ সংবাদ:
কোনো অসৎ-দুর্নীতিবাজের সুন্দর গল্প বিশ্বাস করা যাবে না: জামায়াত আমির সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপির জেলা আহ্বায়ককে দল থেকে অব্যাহতি দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির মির্জা ফখরুলের নির্বাচনি প্রচারে সম্প্রীতির বার্তা বিজ্ঞানীদের কৃত্রিম ফুসফুস প্রযুক্তি মডেল উদ্ভাবন ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের ভোটেই প্রত্যাখ্যান করবে জনগণ : হাসনাত ইন্ডিয়ার মাল ইন্ডিয়া চলে গেছে, এখন পাকিস্তানি মাল আসবে নাকি : সালাহউদ্দিন তারেক রহমানের সমাবেশ ঘিরে চট্টগ্রামে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ১০ কোটি বছর পর সক্রিয় হয়ে উঠেছে দানবাকৃতির ব্ল্যাকহোল ১০ দলীয় জোট বিজয়ী হলে সুশাসন নিশ্চিত করা হবে: আসিফ মাহমুদ

সংগৃহীত ৪৭ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন তাসনিম জারা

Reporter Name
  • Update Time : Saturday, January 3, 2026
  • 82 Time View

সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা প্রায় ৪৭ লাখ টাকা ব্যয় করে নির্বাচনের খরচ চালাবেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্যাগকারী জারা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎসর বিবরণীতে এ তথ্য উল্লেখ করেছেন।

হলফনামায় তাসনিম জারা উল্লেখ করেছেন, জনসাধারণ থেকে ‘ক্রাউড ফান্ডিংয়ের’ মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন। ওই অর্থের পরিমাণ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা। এনসিপিতে থাকাকালে তিনি এ অর্থ সংগ্রহ করেছিলেন।

হলফনামার তথ্য অনুসারে, দেশে চাকরি করে বছরে সাত লাখ ১৩ হাজার টাকা আয় করেন তিনি। দেশের বাইরে এ খাত থেকে তাঁর আয় হয় তিন হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। হলফনামা অনুযায়ী, জারার অস্থাবর সম্পদের মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা।

তাঁর কোনো স্থাবর সম্পদ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com