December 8, 2025, 6:54 pm
সর্বশেষ সংবাদ:
মা-মেয়েকে হত্যার পর স্কুল ড্রেস পরে পালান গৃহকর্মী ‘অন্য পেশায়’ থাকতে পারবেন না শিক্ষকরা, প্রমাণ পেলে ব্যবস্থা হোয়াটসঅ্যাপে বিরক্তিকর নম্বর ব্লক করার সহজ দুইটি পদ্ধতি জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ ১৫ বছর দেখেছি আপনি কত অন্যায়ের শিকার, হঠাৎ কেন ইউটার্ন: ফজলুর রহমানকে আদালত জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার শর্ত ছিল না: উপদেষ্টা সাখাওয়াত তফসিল রেকর্ডের জন্য ১০ ডিসেম্বর বিটিভি-বেতারকে প্রস্তুত থাকতে বললো ইসি আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা বিএনপি নেতার বিরুদ্ধে আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর করুণ মৃত্যু

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025
  • 14 Time View
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ঘটে এ মর্মান্তিক ঘটনা।
নিহতরা হলেন—রিয়া দাস (৭), মৃত উত্তম দাসের মেয়ে এবং সুষমিতা দেবনাথ (৭), রাম দেবনাথের মেয়ে। দু’জনই নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
রিয়ার মা ভারতী দাস জানান, দুপুরে তিনি তাদের দুজনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। কিছুক্ষণ পর বাড়ি থেকে কাপড় আনতে গেলে ফিরে এসে পুকুরপাড়ে শিশুদের না পেয়ে তাদের জুতা দেখতে পান। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে পুকুর থেকে শিশুদের উদ্ধার করে।
কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পরিবার অভিযোগ না করায় শিশুদের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com