April 12, 2026, 7:59 pm
সর্বশেষ সংবাদ:
চাইলেও হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে পারবে না ইরান! আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে: ঢাবিতে ইরানের রাষ্ট্রদূত ‘দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না’ হামলার পর আবার চালু সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন পরিবর্তনের পথে প্রধান বাধা বর্তমান বিএনপি: নাহিদ ইসলাম আলোচনা ব্যর্থ, ট্রাম্পের সামনে কঠিন ৩ পথ শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি দেখছিলেন ‘হরমুজের চাবি হারিয়ে ফেলেছি, নতুন পরাশক্তিকে স্বাগত জানান’: ট্রাম্পকে ইরানের খোঁচা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে মাত্র এক বৈঠকেই সমাধান প্রত্যাশা বাস্তবসম্মত নয়: পাক-পররাষ্ট্রমন্ত্রী

সারাদেশ ধর্ষণচেষ্টা ও অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, October 28, 2025
  • 102 Time View
116

গাজীপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে সুজন নামের এক যুবককে গাইবান্ধা থেকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাহিনীটি।

আসামি সুজন মিয়া (৩৫) পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা (তালুকঘোড়া) গ্রামের শুক্কুর আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই গৃহবধূর স্বামীর সঙ্গে পূর্বপরিচিত থাকায় সুজন প্রায়ই তাদের বাসার যাতায়াত করতেন। গত ১৮ মে সকালে ভুক্তভোগীর স্বামী বাসায় না থাকার সুযোগে সুজন তাদের ঘরে প্রবেশ করে। এরপর জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণচেষ্টা ও অশ্লীল ভিডিও ধারণ করে। পরে তা ছড়িয়ে দেয়ার হুমকি দেন সুজন। এ ঘটনার পর ভুক্তভোগী কাশিমপুর থানায় ধর্ষণচেষ্টা ও পর্ণোগ্রাফি মামলা দায়ের করেন।

এতে আরও বলা হয়, গত সোমবার সন্ধ্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মধ্য জয়েনপুর গ্রামের একটি বাড়ি থেকে সুজনকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com