July 21, 2026, 7:42 am
সর্বশেষ সংবাদ:
ময়লা ফেলার ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন কুকুরেলা! ভিডিও ভাইরাল স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক গাজীপুরে মাদক-চাঁদাবাজদের বিরুদ্ধে লাখ টাকার পুরস্কার ঘোষণা ‘শুধু আবু সাঈদ বা মুগ্ধরাই কি শহীদ’— প্রশ্ন জুলাই শহীদ পরিবারের ইরানে মার্কিন অভিযান আসলে দীর্ঘ সংঘাতের দিকে যাত্রা গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের পুনঃপেনশন ও ভাতার রায় বাস্তবায়নে গড়িমসি করছে গ্রামীণ ব্যাংক আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

স্ত্রীকে সঙ্গে নিয়ে কোথায় থাকবেন, যা জানালেন মামদানি

Reporter Name
  • Update Time : Thursday, November 6, 2025
  • 164 Time View
171

বর্তমানে স্ত্রী রামা দুয়াজির সঙ্গে কুইন্সে এক শোবার ঘর বিশিষ্ট একটি ফ্ল্যাটে বসবাস করছেন মামদানি, যার মাসিক ভাড়া ২ হাজার ৩০০ ডলার।

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জয়লাভ করেছেন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য জোরান মামদানি। সে অনুযায়ী মেয়রের জন্য নির্ধারিত সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনের মালিকানা এখন তার।

তবে সরকারি বাসভবনে থাকা প্রসঙ্গে অস্পষ্ট ইঙ্গিত দিলেন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মতাদর্শের এ নেতা।

বিজয় ঘোষণার পর বুধবার সকালে সাংবাদিকরা মামদানির কাছে জানতে চান, তিনি মেয়র বাসভবনে কবে যাচ্ছেন।

প্রথমে রসিকতার ছলে প্রশ্নটি এড়িয়ে যান মামদানি।

গত রাতেও অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের তত্ত্বাবধায়ক বার্তা পাঠিয়েছেন- এমন উত্তরে জানান দেন এখনও সাধারণ জীবন যাপনে অভ্যস্ত তিনি।

মামদানি বলেন, ‘এখন আমার মনোযোগ পুরোটাই ট্রানজিশন টিম গঠনের ওপর।

মেয়র বাসভবনে থাকব কি না, পরবর্তিতে স্ত্রীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নিব। যাই করি সেটি আগে প্রকাশ্যে জানানো হবে।’

ম্যানহাটনের আপার ইস্ট এলাকায় অষ্টাদশ শতকের শেষভাগে নির্মিত হয়েছিল বিলাসবহুল বনেদি বাড়ি গ্রেসি ম্যানশন।

ঐতিহ্যবাহী এ বাড়িটি ১৯৪২ সাল থেকে নিউ ইয়র্ক সিটির মেয়রের বাসভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বর্তমানে স্ত্রী রামা দুয়াজির সঙ্গে কুইন্সে এক শোবার ঘর বিশিষ্ট একটি ফ্ল্যাটে বসবাস করছেন মামদানি, যার মাসিক ভাড়া ২ হাজার ৩০০ ডলার।

স্টেইটের আইনপ্রণেতা হিসেবে তার বার্ষিক বেতন ছিল ১ লাখ ৪০ হাজার ডলার।

এক সময় হাউজিং কাউন্সেলর পেশায় নিয়োজিত ছিলেন মামদানি। পেশাজীবি হিসেবে আবাসন সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়ার সময় তার নজরে আসে নিউ ইয়র্ক সিটির উচ্চ মূল্যে বাসা ভাড়া, আবাসন সংকট ও আশ্রয়হীনতার মতো সমস্যাগুলো।

নির্বাচনী প্রচারণায় জয়ী হলে নিউ ইয়র্কারদের সাশ্রয়ী আবাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তরুণ এ নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com