April 12, 2026, 7:17 pm
সর্বশেষ সংবাদ:
চাইলেও হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে পারবে না ইরান! আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে: ঢাবিতে ইরানের রাষ্ট্রদূত ‘দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না’ হামলার পর আবার চালু সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন পরিবর্তনের পথে প্রধান বাধা বর্তমান বিএনপি: নাহিদ ইসলাম আলোচনা ব্যর্থ, ট্রাম্পের সামনে কঠিন ৩ পথ শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি দেখছিলেন ‘হরমুজের চাবি হারিয়ে ফেলেছি, নতুন পরাশক্তিকে স্বাগত জানান’: ট্রাম্পকে ইরানের খোঁচা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে মাত্র এক বৈঠকেই সমাধান প্রত্যাশা বাস্তবসম্মত নয়: পাক-পররাষ্ট্রমন্ত্রী

হৃদরোগে মারা গেলেন কারাবন্দি আ. লীগ নেতা প্রলয় চাকী

Reporter Name
  • Update Time : Monday, January 12, 2026
  • 115 Time View
115

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার সংগীত শিল্পী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনা জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক।

জেলা কারাগার ও সংশ্লিষ্ট সূত্র বলছে, গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। এরপর গত শুক্রবার (৯ জানুয়ারি) সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাকে তৎক্ষণাৎ পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর রবিবার রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ব্যাপারে পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক বলেন, উনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তখনই তাকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com