July 21, 2026, 7:55 am
সর্বশেষ সংবাদ:
ময়লা ফেলার ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন কুকুরেলা! ভিডিও ভাইরাল স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক গাজীপুরে মাদক-চাঁদাবাজদের বিরুদ্ধে লাখ টাকার পুরস্কার ঘোষণা ‘শুধু আবু সাঈদ বা মুগ্ধরাই কি শহীদ’— প্রশ্ন জুলাই শহীদ পরিবারের ইরানে মার্কিন অভিযান আসলে দীর্ঘ সংঘাতের দিকে যাত্রা গণভোটের রায় কার্যকরের দাবি জামায়াত জোটের নেত্রীদের পুনঃপেনশন ও ভাতার রায় বাস্তবায়নে গড়িমসি করছে গ্রামীণ ব্যাংক আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

‘১৬ মাসের গর্ভবতী’র বিশ্বরেকর্ড করে ফেললাম: সোনাক্ষী সিনহা

Reporter Name
  • Update Time : Friday, October 17, 2025
  • 172 Time View
189

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে নিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন যেন থামছেই না। বিশেষ করে গত বছরের ২৩ জুন প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিয়ের পর থেকেই একটাই প্রশ্ন ঘুরছে অনুরাগীদের মনে- মা হতে চলেছেন কি সোনাক্ষী?

২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এই তারকা দম্পতির দাম্পত্যজীবন পেরিয়ে গেছে প্রায় ১৬ মাস। অথচ বিয়ের পর থেকেই বারবার বিভিন্ন পরিস্থিতিকে কেন্দ্র করে উঠে এসেছে ‘অন্তঃসত্ত্বা’ জল্পনা।

সর্বশেষ, ১৫ অক্টোবর বলিউড প্রযোজক রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে স্বামীর সঙ্গে ঢিলেঢালা আনারকলি পোশাকে হাজির হন সোনাক্ষী। পার্টির এক মুহূর্তে দেখা যায়, অনুষ্ঠানস্থলের প্রবেশপথে সোনাক্ষী এগোতেই পেছন থেকে মজা করে বলেন জাহির- ‘দেখো, সামলে।’ এরপর দুজনেই হেসে ফেলেন। সেই হাস্যরসের মুহূর্তও রয়ে গেল না গুঞ্জনের বাইরে।

এর আগেও অভিনেত্রীকে কিছু ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়াতে দেখা গেছে, আর এতেই যেন ‘প্রমাণ’ পেয়ে যায় নেটিজেনরা। শুরু হয়ে যায় আলোচনা- ‘সোনাক্ষী অন্তঃসত্ত্বা!’

এতদিন নীরব থাকলেও অবশেষে ১৬ অক্টোবর ইনস্টাগ্রামে এক পোস্টে তির্যক ভঙ্গিতে সোজাসাপ্টা জবাব দেন ‘দাবাং’ খ্যাত এই অভিনেত্রী।

সোনাক্ষী লিখেছেন, ‘মানুষের ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম!’

তিনি আরও জানান, শুধুমাত্র একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন, আর সেটিকেই ভুলভাবে ব্যাখ্যা করে রটানো হয়েছে মিথ্যা খবর।

এই মন্তব্যের মাধ্যমে কার্যত হাস্যরসেই ইতি টানলেন গুঞ্জনের। জানিয়ে দিলেন, সবটাই মিডিয়ার কল্পনা, বাস্তবে তিনি ঠিক আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com