April 15, 2026, 6:36 pm
সর্বশেষ সংবাদ:
এবার লোহিত সাগর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ হওয়া উচিত: রাশিয়া অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে: ডা. জাহেদ আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান মধ্যপ্রাচ্যের ৫ দেশের কাছে ক্ষতিপূরণ চায় ইরান মার্কিন নৌ-অবরোধ ভাঙতে ব্যর্থ হয়ে হরমুজে ফিরছে তেলবাহী জাহাজ খুব শিগগিরই শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে: শিক্ষামন্ত্রী ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: আইনমন্ত্রী

২৪’র নির্বাচনে দলগুলোর ভূমিকা প্রকাশের দাবি সালাহউদ্দিন আহমেদের

Reporter Name
  • Update Time : Saturday, October 4, 2025
  • 117 Time View
122

জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে ও বক্তব্য দিচ্ছে, ‘২৪ এর দ্বাদশ সংসদ নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল— এ প্রশ্ন তুলে, সেটি প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৪ অক্টোবর) এনডিপি’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্ন্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পিআর’সহ বিভিন্ন দাবিতে জামায়াত ও বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা। তবে জনগণই সিদ্ধান্ত নেবে, তারা কাদের ইশতেহার গ্রহণ করবে।

রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পিআর নিয়ে যারা আন্দোলন করছে, তারাই নির্বাচন বিলম্ব ও বানচালের অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা। বলেন, জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলন করা সঠিক হবে না।

এসময়, গাজা অভিমুখী নৌবহরে ইসরাইলের হামলার নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনে আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com