April 12, 2026, 7:44 pm
সর্বশেষ সংবাদ:
চাইলেও হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে পারবে না ইরান! আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে: ঢাবিতে ইরানের রাষ্ট্রদূত ‘দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না’ হামলার পর আবার চালু সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন পরিবর্তনের পথে প্রধান বাধা বর্তমান বিএনপি: নাহিদ ইসলাম আলোচনা ব্যর্থ, ট্রাম্পের সামনে কঠিন ৩ পথ শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি দেখছিলেন ‘হরমুজের চাবি হারিয়ে ফেলেছি, নতুন পরাশক্তিকে স্বাগত জানান’: ট্রাম্পকে ইরানের খোঁচা অন্তবর্তী সরকারের তড়িঘরি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে মাত্র এক বৈঠকেই সমাধান প্রত্যাশা বাস্তবসম্মত নয়: পাক-পররাষ্ট্রমন্ত্রী

৭২ ঘণ্টার মধ্যে সেতু নির্মাণ শুরু না হলে ভোলা থেকে গ্যাস নিতে দেওয়া হবে না

Reporter Name
  • Update Time : Sunday, November 23, 2025
  • 124 Time View
146

শনিবার সালাতুল আসরের পর ভোলার জান্নাতুল ফেরদাউস (খলিফাপট্টি) জামে মসজিদ থেকে ইসলামী ছাত্রশিবির ভোলা পৌরসভার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।

হাসনাইন আহমেদের সঞ্চালনায় মিছিলোত্তর সমাবেশে বক্তব্য প্রদান করেন গ্যাস ও সেতু আন্দোলনের নেতা এবং ইসলামী ছাত্রশিবির ভোলা শহর সভাপতি আব্দুল্লাহ আল আমিন।

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির ভোলা পৌরসভা সভাপতি জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, “ভোলার ২২ লক্ষ মানুষের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা বিভিন্ন পর্যায়ের উপদেষ্টাদের সঙ্গে বহুবার বৈঠক করেছি। প্রতিবারই আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ ভোলা—এখানে রাত ১০টার পর কেউ অসুস্থ হলে দ্রুত চিকিৎসার জন্য বাইরে যাওয়া প্রায় অসম্ভব। সেতু না থাকা ও পর্যাপ্ত চিকিৎসা সুবিধার অভাবে ভোলার সাধারণ মানুষকে প্রাণ দিতে হচ্ছে। এ ভোগান্তি থেকে মুক্তির একমাত্র উপায় হলো ভোলা–বরিশাল সেতু নির্মাণ।”

তিনি আরও বলেন, “আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি সেতু নির্মাণের দৃশ্যমান কোনো কার্যক্রম শুরু না হয়, তবে ভোলা থেকে গ্যাস নিতে দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com