March 4, 2026, 5:14 pm
সর্বশেষ সংবাদ:
দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে ড্রোন হামলায় সিআইএ স্টেশন ক্ষতিগ্রস্ত গলা কেটে শিশু হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার ‘সরকার জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে দাঁড়ালে তা হবে জনপ্রত্যাশার পরিপন্থি’ সহঅভিনেত্রীকে মারধরের অভিযোগে মুখ খুললেন তিশা পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচনের প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে, জানালেন প্রতিমন্ত্রী ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৪, আহত ৬ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ইকরা আত্মহত্যা মামলায় আসামি নন তিথি, জানাল পুলিশ ইরানের হামলার ভয়ে দ্রুত সাইপ্রাসে ডেস্ট্রয়ার ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : Wednesday, November 5, 2025
  • 173 Time View

প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ ৫ নভেম্বর (বুধবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মামলাটি আমলে নিয়ে (ডিবিকে) তদন্তের নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নথি থেকে জানা গেছে, এ্যাপোনিয়া নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮শ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। কথা ছিলো শাড়িটির টাকা না দিয়ে তিনি প্রতিষ্ঠানটির প্রমোশন করবেন নিজের ফেসবুক পেজে। কিন্তু সেটি তিশা করেননি, টাকাও দেননি। একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ এনেছিলেন ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা। ওই নারী উদ্যোক্তার সঙ্গে তিশার ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ভয়েস মেসেজে কথোপকথন পর্যালোচনা করে প্রতারণার সত্যতা পাওয়া গেছে। যা নিয়ে সংবাদ প্রকাশ হলে সম্প্রতি তুমুল সমালোচনার মুখে পড়েন তিশা। বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছিলেন, শাড়িটি নাকি উপহার দিয়েছেন ওই নারী।

এরপর প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগ এনে এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে তানজিন তিশা (তানজিন নাহার তিশা)কে উকিল নোটিশ দেন ‘এ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজ-এর কর্ণধার ঝিনুকের আইনজীবী সলিমুল্লাহ সরকার। গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসায় ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছিলেন এ্যাপোনিয়া কর্তৃপক্ষ। কিন্তু উকিল নোটিশের পরে কোনো সমাধান না হওয়ায় আদালতের দারস্ত হন মামলার বাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com