March 23, 2026, 3:12 pm
সর্বশেষ সংবাদ:
ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প, বিশ্ববাজারে বাড়লো তেলের দাম বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের জায়মা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েনের ঘোষণা কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আগুন লাগার ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে’

Reporter Name
  • Update Time : Sunday, October 19, 2025
  • 107 Time View

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এবং দেশের বিভিন্ন স্থানে একাধিক অগ্নিকাণ্ডের গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এমএন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক।

রোববার (১৯ অক্টোবর) রাতে এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘এই গুরুত্বপূর্ণ স্থানে এমন অগ্নিকাণ্ড দেশের নিরাপত্তা ও ব্যবস্থাপনার দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একইসঙ্গে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বারবার আগুন লাগার ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। আমরা মনে করি, বারবার এমন অগ্নিকাণ্ডের ঘটনা শুধুমাত্র দুর্ঘটনা নয়, বরং এর পেছনে যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থার অভাব, কর্তৃপক্ষের চরম অবহেলা এবং অনেক ক্ষেত্রে নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।’

বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাপ।

সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের অন্যান্য স্থানে ঘটে যাওয়া সকল অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে অবিলম্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে তদন্তের প্রতিবেদন প্রকাশ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন : অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, কর্মচারী ও সাধারণ মানুষের দ্রুত ও পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

অগ্নি-নিরাপত্তা নিশ্চিতকরণ : দেশের সব সরকারি, বেসরকারি ও স্পর্শকাতর স্থাপনা বিশেষ করে বিমানবন্দর, হাসপাতাল, শপিং মল এবং গুরুত্বপূর্ণ শিল্প-কারখানায় আন্তর্জাতিক মানের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত ও নিয়মিত তদারকির ব্যবস্থা করতে হবে।

বিবৃতিতে বাংলাদেশ ন্যাপের শীর্ষ নেতৃদ্বয় বলেন, ‘দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষা দেওয়া রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। আমরা বিশ্বাস করি, সরকার অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবে এবং এই ধরনের বিপর্যয় এড়াতে দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com