March 23, 2026, 3:13 pm
সর্বশেষ সংবাদ:
ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প, বিশ্ববাজারে বাড়লো তেলের দাম বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের জায়মা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েনের ঘোষণা কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়ার দখলে: ট্রাম্প

Reporter Name
  • Update Time : Tuesday, October 21, 2025
  • 58 Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমান করেছেন ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে। এই কারণে এখন যেমন আছে তেমনই রেখে উভয়পক্ষকে তিনি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ডোনাল্ড ট্রাম্প রবিবার সাংবাদিকদের বলেন, উভয় পক্ষেরই যুদ্ধ বন্ধ করা উচিত এবং ভবিষ্যতের আলোচনায় ভূখণ্ড নিয়ে সমাধানে যাওয়া উচিত।

তিনি বলেন, আমি যা বলছি তা হলো তাদের এখনই যুদ্ধক্ষেত্রে থামানো উচিত, বাড়ি ফিরে যাওয়া উচিত, মানুষ হত্যা বন্ধ করা উচিত এবং শেষ করা উচিত। তা না হলে চূড়ান্ত সমাধানের বিশদ আলোচনা করা কঠিন হবে। বেশিরভাগ যুদ্ধের সাক্ষী ডনবাসের কী হবে জানতে চাইলে ট্রাম্প বলেন, এটা যেমন আছে তেমনই কেটে ফেলা হোক। আমার মনে হয় ৭৮ শতাংশ জমি ইতিমধ্যেই রাশিয়া দখল করে নিয়েছে। এখন যেমন আছে তেমনই রেখে দাও। তারা এ নিয়ে পরে আলোচনা করতে পারে।

ইউক্রেন এর আগেও তার সমস্ত জমি পুনরুদ্ধারের জন্য জোর দিয়েছিল। ট্রাম্প নিজেই গত মাসে জানান ইউক্রেন সামরিকভাবে জয়লাভ করতে পারে এবং রাশিয়ার দখলে থাকা সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করতে পারে, যার মধ্যে ক্রিমিয়ান উপদ্বীপ এবং পূর্ব ইউক্রেনের অন্যান্য অঞ্চলও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com