March 12, 2026, 5:49 pm
সর্বশেষ সংবাদ:
তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে ইরান হরমুজ দিয়ে এক ফোঁটা তেলও যাবে না কৃত্রিমভাবে তেলের দাম কমানো সম্ভব নয়, কঠিন পরিণতির হুঁশিয়ারি ইরানের ট্রাম্প বললেন, আমরা যুদ্ধে জিতেছি জনগণ আর নীরব দর্শক নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী মায়ের মৃত্যুসংবাদে হৃদপিণ্ড ভেঙে চুরমার: প্রবাসেই শেষ নিঃশ্বাস সন্তানের প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে ডেনমার্ক ও জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ ৯ মাসের মধ্যে শাহজালালের থার্ড টার্মিনাল চালু প্রথম সংসদ অধিবেশন: প্ল্যাকার্ড হাতে সংসদের প্রবেশপথে থাকবেন এনসিপির প্রার্থীরা যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট ইরান যুদ্ধের অবসানে যেসব উপায় দেখছে যুক্তরাষ্ট্র

ইমরানের জন্য ইলনকে চিঠি জেমিমার

Reporter Name
  • Update Time : Sunday, December 14, 2025
  • 166 Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের অভিযোগ, এক্স প্ল্যাটফর্মে তাঁর পোস্ট ফিল্টার করা হচ্ছে। গত শুক্রবার এ নিয়ে তিনি এক্সের মালিক ইলন মাস্কের কাছে আবেদন জানিয়েছেন।

গোল্ডস্মিথ বলেন, পাকিস্তানের কর্তৃপক্ষের হাতে ইমরান খানের বর্তমান পরিস্থিতি ও আইনি জটিলতা নিয়ে তাঁর করা পোস্টগুলো জনগণের কাছে পৌঁছাচ্ছে না। তিনি ইলন মাস্ককে তাঁর অ্যাকাউন্টে ‘দৃশ্যমানতা ফিল্টারিং’ নামে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা দ্রুত সমাধানের জন্য অনুরোধ জানান।

এক্স হ্যান্ডলে করা পোস্টে জেমিমা বলেন, তাঁর ছেলেদের তাদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খানকে ২২ মাস ধরে অবৈধভাবে নির্জন কারাবাসে রাখা হয়েছে।

জেমিমা লেখেন, ‘আপনি বাকস্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কথা বলার স্বাধীনতা। কিন্তু কেউ শুনতে পাবে না, এমনটি নয়।’ পাকিস্তান টুডে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com