March 13, 2026, 11:06 am
সর্বশেষ সংবাদ:
হরমুজ প্রণালীতে জাহাজ পাহারা দিতে ‘অপরাগ’ আমেরিকা! বিশ্বকাপে ইরানের অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপ ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ: একাধিক চ্যালেঞ্জে অর্থনীতি ব্রহ্মপুত্রের তীরে ফেলে আসা শৈশবের সেই অপেক্ষা আজ জীবনের গল্প হরমুজ প্রণালীতে ইরানের থাবা রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নিলো যুক্তরাষ্ট্র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতারে সেনাপ্রধান মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে সবচেয়ে সমালোচিত গভর্নর শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা ও তাহেরকে উপনেতার স্বীকৃতি দিলেন স্পিকার কিছু দেশের জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিলো ইরান

এরশাদ উল্লাহ টার্গেটে ছিলেন না : সিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : Wednesday, November 5, 2025
  • 113 Time View

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেছেন, বিএনপি নেতা এরশাদ উল্লাহ টার্গেটে ছিলেন না, টার্গেটে ছিল নিহত সরওয়ার বাবলাস্ট্রেট বুলেট বাবলার গায়ে লেগেছেযেখানে ঘটনা ঘটেছে সেটি বাবলার এলাকা ছিল। যারা করেছে তারা বাবলার প্রতিপক্ষ।

বুধবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল গেটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সিএমপি কমিশনার বলেন, এরশাদ উল্লাহ গণসংযোগ করবেন, এই স্থানে যাবেন সে ব্যাপারে পুলিশকেও জানানো হয়নি। এই সন্ত্রাসীদের আমরা অবশ্যই আইনের আওতায় আনব। নির্বাচনকে ব্যাহত করতে এটা করা হয়েছে, সেটা এখন বলা ঠিক হবে না। এর ফলে নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে বলে আমার বিশ্বাস হয় না।

এর আগে চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বুধবার সন্ধ্যার এ ঘটনার একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গণসংযোগে অংশ নেওয়া এক কর্মীর করা ওই ভিডিওতে দেখা গেছে, খুব কাছ থেকে গুলি চালানো হয়েছে।

ফুটেজে দেখা যায়, পাঁচলাইশের হামজারবাগ এলাকার একটি দোকানে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ চালাতে যান এরশাদ উল্লাহ। এ সময় তার আশপাশে অনেক নেতাকর্মী ভিড় করে ছিলেন। তবে দোকান থেকে বের হওয়ার সময় খুব কাছ থেকে গুলি করা হয়।

ভিডিওতে পরপর সাত রাউন্ড গুলি চালানোর শব্দ পাওয়া যায়। এ সময় নেতাকর্মীরা ভয়ে দৌড়ে সরে যান। পরে এরশাদ উল্লাহকে পড়ে থাকতে দেখা যায়।

এদিকে পুলিশ জানিয়েছে, এরশাদ উল্লাহর বুকের পাশে গুলি লেগে তা বেরিয়ে গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন (উত্তর) পুলিশের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, বিকেলে নির্বাচনী গণসংযোগের সময় গোলাগুলি শুরু হয়। এ সময় এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। এরশাদ উল্লাহর বুকের পাশে গুলি লেগে তা বেরিয়ে গেছে। তার চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com