March 14, 2026, 5:40 pm
সর্বশেষ সংবাদ:
ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেরিয়ে আসার’ আহ্বান ট্রাম্পের উপদেষ্টার গানে ফিরলেন আসিফ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হোটেল শ্রমিক গ্রেপ্তার ইরানের ব্যাপক হামলায় জ্বলছে ইসরায়েল ক্ষেপণাস্ত্রের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০ ট্রাম্পের আসন্ন বিপদ ‘এপস্টেইন ফাইল’ ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে দক্ষিণ কোরিয়া থেকে ‘থাড’ সরাচ্ছে যুক্তরাষ্ট্র তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে সরকার: মির্জা ফখরুল হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ ইসরাইলি সেনা আহত, ব্যাপক ক্ষয়ক্ষতি আজ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় স্ত্রীর সামনে যুবককে গুলি ও গলা কেটে হত্যা

Reporter Name
  • Update Time : Sunday, November 16, 2025
  • 55 Time View

খুলনার করিমনগর এলাকায় এক যুবককে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) সোনাডাঙ্গা থানার করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আলাউদ্দিন মৃধা (৩৫)। তিনি ওই এলাকার মনা মুন্সির ছেলে।

নিহতের স্ত্রী নারগিস বেগম জানান, স্বামীর সঙ্গে তিনি ঘরে বসে ছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে ছয়জন এসে প্রথমে আলাউদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার পা চেপে ধরে একজন গলা কাটেন। পরে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে চলে যান তারা।

খুলনার ডেপুটি পুলিশ কমিশনার সুদর্শন রায় বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com