March 14, 2026, 8:46 am
সর্বশেষ সংবাদ:
জবাবদিহি ছিল না বলে শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী যুদ্ধে মনোযোগ দিতে নিজের দুর্নীতির বিচার বন্ধ চান নেতানিয়াহু মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: ত্রাণমন্ত্রী ইরাকে মার্কিন সামরিক বিমান ভূপাতিতে নিহত বেড়ে ৬ মির্জা আব্বাসকে নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়: ছেলে ইয়াসির আব্বাস ঈদযাত্রা নিরাপদ রাখতে সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা আছে : শিমুল বিশ্বাস সার্জারির আগে ছেলের সঙ্গে কথা বলেছেন মির্জা আব্বাস মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার, নেওয়া হতে পারে সিঙ্গাপুর মালয়েশিয়ার ধর্মমন্ত্রীর সঙ্গে মীজানুর রহমান আজহারীর সাক্ষাৎ

চমেক হাসপাতালে চুরির ঘটনায় দুইজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : Thursday, October 9, 2025
  • 105 Time View

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সরকারি মালামাল ও ওষুধ চুরির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) পাঁচলাইশ থানাধীন মুন্সিপুকুরপাড় এলাকা থেকে মো. লিয়াকত আলী (৩৫) ও মো. সাইফুল ইসলামকে (২৬) গ্রেফতার করে পাঁচলাইশ থানার একটি টিম। এ সময় চুরি যাওয়া সরকারি মালামাল, চিকিৎসা সামগ্রী ও ওষুধ উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জাগোনিউজকে বলেন, চমেক হাসপাতালের মালামাল ও ওষুধ চুরির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুই চোরকে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। তাদের বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

পুলিশ ও চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চমেক হাসপাতালের গাইনী ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী ৩৩ নম্বর গাইনী ওয়ার্ডের ক্লাস শেষে ক্লাসরুম তালাবদ্ধ করে অফিস ত্যাগ করেন। বুধবার সকাল ১০টার দিকে ক্লাসে ঢুকে দেখা যায় ক্লাসের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, চিকিৎসা সামগ্রী ও মূল্যবান ওষুধ চুরি হয়ে গেছে। এ নিয়ে গাইনী ওয়ার্ডের ওয়ার্ড মাস্টার মো. কামরুজ্জামান বাদী হয়ে পাঁচলাইশ থানায় অভিযোগ দেন।

মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করে অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com