March 4, 2026, 1:28 pm
সর্বশেষ সংবাদ:
দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে ড্রোন হামলায় সিআইএ স্টেশন ক্ষতিগ্রস্ত গলা কেটে শিশু হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার ‘সরকার জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে দাঁড়ালে তা হবে জনপ্রত্যাশার পরিপন্থি’ সহঅভিনেত্রীকে মারধরের অভিযোগে মুখ খুললেন তিশা পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচনের প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে, জানালেন প্রতিমন্ত্রী ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৪, আহত ৬ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ইকরা আত্মহত্যা মামলায় আসামি নন তিথি, জানাল পুলিশ ইরানের হামলার ভয়ে দ্রুত সাইপ্রাসে ডেস্ট্রয়ার ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য

চুইঝাল দিয়ে মুরগির মাংস রান্না

Reporter Name
  • Update Time : Wednesday, March 26, 2025
  • 84 Time View

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনার ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে- চুইঝাল। চুইঝাল খেতে ঝাল হলেও এর রয়েছে বিভিন্ন ধরনের ঔষধিগুণ। চুইঝাল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হাঁসের মাংস ও গরুর মাংস রান্না করতে। আপনি চাইলে চুইঝাল দিয়ে মুরগির মাংস রান্না করতে পারেন। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে‘চুইঝাল’রান্না করবেন।

উপকরণ

চিকেন ৫০০ গ্রাম

সরিষার তেল পরিমাণমতো

দারুচিনি দুই টুকরা

এলাচ তিনটি

তেজপাতা একটি

পেঁয়াজ বাটা এক কাপ

রসুন বাটা দুই চা চামচ

আদা বাটা দুই চা চামচ

গরম মসলা বাটা ১/২ চা চামচ

হলুদ গুঁড়া এক চা চামচ

মরিচ বাটা দুই চা চামচ

পানি পরিমাণ মতো

লবণ স্বাদ মতো

আস্ত রসুন দুইটি

চুইঝাল পরিমাণ মতো

শুকনো মরিচ

৬-৭টি

ভাজা মসলার গুঁড়া দুই চা চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমে সসপ্যানে সরিষার তেল দিতে হবে। এরপর দারিুচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, গরম মসলার বাটা, হলুদ গুঁড়া, মরিচ বাটা, পানি, চিকেন ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।

কষানো হলে আস্ত রসুন, চুইঝাল, শকনা মরিচ ও পানি দিয়ে রান্না করুন। সবশেষ ভাজা মসলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মঝাদার চুইঝাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com