March 23, 2026, 3:12 pm
সর্বশেষ সংবাদ:
ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প, বিশ্ববাজারে বাড়লো তেলের দাম বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের জায়মা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েনের ঘোষণা কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণ এখন পরিবর্তন ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়তে চায়: আতাউর রহমান

Reporter Name
  • Update Time : Friday, October 31, 2025
  • 121 Time View

মানুষ এখন পরিবর্তন চায়, পুরোনো স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ বন্দোবস্তের অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়তে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী শাহজাহান কনভেনশন সেন্টারে ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ আলতাফ হোসেনের সভাপতিত্বে সমন্বয়ক হাফেজ সৈয়দ ওমর ফারুকের সঞ্চালনায় ঢাকা-৫ (ডেমরা- যাত্রাবাড়ী) আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গাজী আতাউর রহমান বলেন, অতীতের ব্যর্থ ক্ষমতাসীনদের নেতৃত্বকে জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তারা এখন চায় একটি ইসলামী শক্তির নেতৃত্ব রাষ্ট্রক্ষমতায় আসুক, যারা প্রকৃত অর্থে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে।

ঢাকা-৫ আসনে হাজী মো. ইবরাহীম জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, তিনি একজন যোগ্য প্রার্থী। তিনি দুইবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। সততা, জবাবদিহিতা ও নীতি আদর্শের সাথে তিনি কখনোই আপস করেননি। তাই এই আসনে হাতপাখার প্রার্থী বিজয়ী হলে জনগণ শান্তি ও স্বস্তি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com