March 20, 2026, 6:43 am
সর্বশেষ সংবাদ:
ইরান যুদ্ধে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সঙ্গে ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি সচল করতে এবার নামছে ইউরোপ ও জাপান নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা ইরান যুদ্ধ শক্তিশালী করেছে নেতানিয়াহুকে, ক্ষতিগ্রস্ত ট্রাম্প ও উপসাগরীয় দেশগুলো সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেপ্তার যুদ্ধের আবহে ১৭৮ মার্কিন-ইসরায়েলি গুপ্তচর গ্রেফতারের দাবি ইরানের বাবাকে জন্নতে পাঠাতে মসজিদেই গলা টিপে মারার চেষ্টা ছেলের যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা ভুল ধরিয়ে দিন, বিরোধী দলকে পানিসম্পদমন্ত্রী

জবি ছাত্রদল নেতা জুবায়েদের দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : Monday, October 20, 2025
  • 51 Time View

কুমিল্লা ব্যুরো:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের নিজ গ্রামের বাসায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় আসাদপুর এম এ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে জুবায়েদের মরদেহটি হোমনার আসাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় মানুষের ঢল নামে।

প্রসঙ্গত, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর আরমানিটোলা-মাহুতটুলি বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবন থেকে জুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ভবনে তার টিউশনের বাসা ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহত জুবায়েদ হোসেন জবির ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এ ছাড়াও, তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com