March 12, 2026, 10:25 am
সর্বশেষ সংবাদ:
তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে ইরান হরমুজ দিয়ে এক ফোঁটা তেলও যাবে না কৃত্রিমভাবে তেলের দাম কমানো সম্ভব নয়, কঠিন পরিণতির হুঁশিয়ারি ইরানের ট্রাম্প বললেন, আমরা যুদ্ধে জিতেছি জনগণ আর নীরব দর্শক নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী মায়ের মৃত্যুসংবাদে হৃদপিণ্ড ভেঙে চুরমার: প্রবাসেই শেষ নিঃশ্বাস সন্তানের প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে ডেনমার্ক ও জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ ৯ মাসের মধ্যে শাহজালালের থার্ড টার্মিনাল চালু প্রথম সংসদ অধিবেশন: প্ল্যাকার্ড হাতে সংসদের প্রবেশপথে থাকবেন এনসিপির প্রার্থীরা যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট ইরান যুদ্ধের অবসানে যেসব উপায় দেখছে যুক্তরাষ্ট্র

জাহানারাকে আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

Reporter Name
  • Update Time : Friday, November 7, 2025
  • 289 Time View

নারী ক্রিকেটার জাহানারা আলমের তোলা যৌন হয়রানির গুরুতর অভিযোগের বিষয়ে সরকার সব ধরনের আইনি সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, জাহানারা যদি আনুষ্ঠানিকভাবে আইনি পদক্ষেপ নেন, তবে এটি ফৌজদারি অপরাধ হিসেবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে এবং নিশ্চিত করা হবে যেন জড়িত কেউ শাস্তি এড়াতে না পারে।

 

সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এক সাক্ষাৎকারে বিসিবির সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির চাঞ্চল্যকর অভিযোগ আনেন। এই অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ১৫ দিনের মধ্যে এর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এরই মধ্যে বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়ের নজরে এসেছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দপ্তর থেকে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, তিনি আইনি ব্যবস্থা নিতে চাইলে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে যেন জড়িত কেউ শাস্তি এড়িয়ে যেতে না পারে।’

 

তিনি আরও যোগ করেন, ‘যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি। খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রেও আমরা এমন ঘটনা শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যেন কেউ এমন অপরাধ করে পার পেয়ে যেতে না পারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com