March 14, 2026, 8:43 pm
সর্বশেষ সংবাদ:
উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি, গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল ইরান যুদ্ধে অংশ নিতে যাচ্ছে ২৫০০ মার্কিন স্থলসেনা সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে : সারজিস আলম ৩ দেশে মার্কিন সেনাদের ওপর ব্যাপক হামলা ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে : ট্রাম্প বাংলাদেশের হাদি খুনে নদিয়া থেকে গ্রেপ্তার আরও একজন রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত ইরানের হামলার মুখে পালাতে বাধ্য হয় মার্কিন বিমানবাহী রণতরী সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে: নাহিদ ইসলাম ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান: ইরানি সেনাপ্রধান

টিউলিপের বিরুদ্ধে সম্ভাব্য রায় নিয়ে যা বললেন ব্রিটিশ আইনজীবীরা

Reporter Name
  • Update Time : Wednesday, November 26, 2025
  • 65 Time View

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ অন্যান্য আসামির বিরুদ্ধে প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় রায় আগামী ১ ডিসেম্বর দেওয়া হবে। সাবেক সিটি মিনিস্টার টিউলিপকে ঘিরে গঠিত এই মামলাকে যুক্তরাজ্যের পাঁচজন শীর্ষস্থানীয় আইনজীবী ‘সাজানো এবং অন্যায্য’ বলে মন্তব্য করেছেন।

যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতকে লেখা এক চিঠিতে তারা বলেছেন, সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক এই মামলা লড়ার ‘ন্যূনতম অধিকারও পাননি’। বাংলাদেশে চলমান মামলাকে ‘পরিকল্পিত’ হিসেবে বর্ণনা করা হয়েছে চিঠিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্রিটিশ আইনজীবীদের এই দলে চেরি ব্লেয়ার কে সি, ফিলিপ স্যান্ডস কে সি ও জিওফ্রে রবার্টসন কে সি রয়েছেন। ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এই আইনজীবীদের দাবি—টিউলিপ তার মামলায় স্বাভাবিক অধিকার পাননি। অভিযোগ সম্পর্কে পূর্বে জানানো হয়নি এবং তার আইনি প্রতিনিধিত্বের সুযোগও সীমিত করা হয়েছে।

তাদের অভিযোগ, টিউলিপ যে আইনজীবীকে নিয়োগ করেছিলেন তাকে গৃহবন্দি করা হয়েছে। তার মেয়েকেও হুমকি দেওয়া হয়েছে। গত আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর টিউলিপ, তার মা, ভাই, বোনসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। অভিযোগ রয়েছে, হাসিনার প্রভাব ব্যবহার করে পূর্বাচলে তার মায়ের জন্য প্লট নিয়েছিলেন টিউলিপ, যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

টিউলিপ যুক্তরাজ্যের নাগরিক ও নির্বাচিত এমপি হওয়ায় আইনজীবীরা বলেন, শক্ত প্রমাণ উপস্থাপন ছাড়া তাকে বাংলাদেশের হাতে প্রত্যার্পণ করা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। তাদের ভাষ্য, তিনি পলাতক নন এবং স্বাভাবিক আইনি লড়াইয়ের অধিকার তার প্রাপ্য।

দুর্নীতির অভিযোগ ওঠার পর যুক্তরাজ্যে ব্যাপক সমালোচনার মুখে জানুয়ারিতে মন্ত্রিত্ব ছাড়েন টিউলিপ। পদ ছাড়ার সময় তিনি জানান, সরকারের কাজে মনোযোগ ধরে রাখতে চান বলেই সরে দাঁড়িয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com