March 12, 2026, 11:32 pm
সর্বশেষ সংবাদ:
বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের যুদ্ধ বন্ধের জন্য ৩ শর্ত দিল ইরান জামায়াত আমিরের নির্বাচনি ব্যয় ৩২ লাখের বেশি, ইসিতে জমা হিসাব ট্রাম্প দ্রুত জয় আশা করেছিলেন, কিন্তু ইরান যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে: বিশ্লেষক ইসরাইলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে হামলা করেছে ইরান এনসিপির ইফতার মাহফিলে প্রবেশ নিয়ে ছাত্রশক্তি-যুবশক্তির সংঘর্ষ, আহত ১০ বিরোধী দলের ওয়াকআউটে সংসদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা কোনো দল স্বৈরাচারের পথে হাঁটতে চাইলে তাদের প্রতিরোধ করব: সারজিস বিএনপির সব পদ থেকে পদত্যাগ করলেন কায়সার কামাল

ঢাবির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : Sunday, November 23, 2025
  • 68 Time View

রাজধানী ঢাকাসহ সারাদেশে বারবার ভূমিকম্পের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চারদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছি। অর্থাৎ ২৭ তারিখ পর্যন্ত সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে।

উপাচার্য আরও বলেন, আমরা একটি তদারকি কমিটি গঠন করেছি। বিশেষজ্ঞ দ্বারা আমাদের ভবনগুলো পরীক্ষা করা হবে। ৪ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এর মধ্যে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে।

এর আগে, গতকাল শনিবার ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে বলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com