March 24, 2026, 2:29 pm
সর্বশেষ সংবাদ:
নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে ঈদ পুনর্মিলনী, ওসি বলছে পুরনো ভিডিও! ‘এবারের ঈদে লঞ্চযাত্রায় সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে’ আগামী দিনগুলোতে যুদ্ধের নতুন চমক দেখাবে ইরান: আইআরজিসি আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবো: ট্রাম্প ‘কোনো হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করলে লাইসেন্স বাতিল হবে’ যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটছে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী মানুষ আতঙ্কে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ায় সংকট শুরু হয়েছে: জ্বালানি মন্ত্রী ইতিহাসের শিক্ষা বর্তমান সরকার লাগাতার চর্চা করবে: তথ্যমন্ত্রী আমি শুক্রবারে জুমা পড়ি, সোমবার শিবের পূজা করি জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

তুরস্ক থেকে সব বাহিনী উত্তর ইরাকে প্রত্যাহারের ঘোষণা কুর্দি গোষ্ঠীর

Reporter Name
  • Update Time : Sunday, October 26, 2025
  • 86 Time View

তুরস্ক থেকে সব সেনাকে প্রত্যাহার করে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী কুর্দি পিকেকে। তাদের সব সদস্যকে উত্তর ইরাকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। একই সঙ্গে তারা তুরস্ক সরকারকে শান্তি প্রক্রিয়া রক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ২৬ অক্টোবর (রবিবার) উত্তর ইরাকে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয় তারা।

উত্তর ইরাকের কান্দিল এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা তুরস্কের অভ্যন্তরে থাকা আমাদের সব বাহিনী প্রত্যাহার কার্যক্রম বাস্তবায়ন করছি।’

সংগঠনটি এক ছবিও প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে ২৫ জন যোদ্ধা ইতোমধ্যেই তুরস্ক থেকে সেখানে এসে পৌঁছেছেন। এই ২৫ যোদ্ধার মধ্যে আট জন নারী।

পিকেকে গত মে মাসে তাদের ৪০ বছরের সশস্ত্র সংগ্রাম আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করেছে। বর্তমানে সশস্ত্র বিদ্রোহ থেকে গণতান্ত্রিক রাজনীতিতে রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছে।

এর লক্ষ্য হলো— অঞ্চলটির দীর্ঘতম সংঘাতগুলোর অবসান ঘটানো, যা প্রায় ৫০ হাজার মানুষের প্রাণ কেড়েছে।

তবে তারা তুরস্ককে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।

এই প্রক্রিয়া শুরু হয়েছে এক বছর আগে, যখন আঙ্কারা অপ্রত্যাশিতভাবে তাদের কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওজালানের প্রতি শান্তির বার্তা পাঠায়।

বিবৃতিতে বলা হয়, ‘প্রক্রিয়াটির জন্য প্রয়োজনীয় আইনি ও রাজনৈতিক পদক্ষেপ এবং গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণের জন্য স্বাধীনতা ও গণতান্ত্রিক সংহতির আইনসমূহ বিলম্ব ছাড়াই কার্যকর করতে হবে।’

সংগঠনটি জানিয়েছে, তারা কুর্দি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তাদের সংগ্রাম গণতান্ত্রিক পথে চালিয়ে যেতে চায়, যা ওজালানের ঐতিহাসিক আহ্বানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

গত জুলাইয়ে তারা উত্তর ইরাকের পাহাড়ে এক প্রতীকী অনুষ্ঠানে প্রথম দফায় অস্ত্র ধ্বংস করে।

এই ঘটনাকে তুরস্ক ‘একটি অপরিবর্তনীয় মোড় পরিবর্তন’ হিসেবে বর্ণনা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com